গাজায় ইসরায়েলি স্থল অভিযান দ্বিতীয় পর্যায়ে গড়িয়েছে: নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দ্বিতীয় পর্যায়ে’ গড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের এই পর্যায়টি দীর্ঘ ও কঠিন হবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা অব্যাহত আছে। এর মধ্যে গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু নিশ্চিত করেন যে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

নেতানিয়াহু বলেন, এটি হবে একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে তাঁরাই জিতবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লড়ব। আমরা আত্মসমর্পণ করব না। আমরা সরে আসব না।’

উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের সতর্ক করে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। এতে বলা হয়েছে, এলাকাটি এখন একটি যুদ্ধক্ষেত্র। তাই গাজা সিটির বেসামরিক বাসিন্দাদের অবশ্যই দক্ষিণে চলে যেতে হবে।

৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

আরও পড়ুন

প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন