ইসরায়েলের হামলায় ৬০ জনের বেশি নিহত: হামাস

ইসরায়েলের বোমাবর্ষণের পর ধোঁয়ার কুণ্ডলী। রোববার দক্ষিণ গাজার রাফা এলাকায়ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক ডজন। গতকাল রোববার রাতভর চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এ কথা জানিয়েছে।

হামাসের মিডিয়া কার্যালয় এ হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছে। দক্ষিণাঞ্চীয় খান ইউনুস, রাফাহসহ গাজা শহরের আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

হামাসের মিডিয়া কার্যালয়ের দাবি, রাতভর চালানো হামলায় দুটি হাসপাতাল, একটি বালিকা বিদ্যালয়সহ কয়েক ডজন বসতবাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হাসপাতালগুলো আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত থাকার কথা। এরপরও চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী বারবার হাসপাতালে হামলা চালিয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, সুড়ঙ্গের মধ্যে হাসপাতাল তৈরি করে নিজেদের ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করছে হামাস; যদিও হামাস তা অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক।

আরও পড়ুন