গাজায় ৬ দিনে ৬০০০ বোমা ফেলেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ছয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছয় হাজার বোমা ফেলেছে। যার মোট ওজন চার হাজার টন।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গত শনিবার থেকে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল।

গতকাল ইসরায়েলি বিমানবাহিনী বলে, তারা এ পর্যন্ত (ছয় দিনে) গাজায় প্রায় ৬ হাজার বোমা ফেলেছে।

আরও পড়ুন

এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের বিমানবাহিনী আরও বলে, হামাসের ৩ হাজার ৬০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টার।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৭। আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানায়। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনদলু এজেন্সির প্রতিবেদনে এ কথা বলা হয়।

আরও পড়ুন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ জন নারী রয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে সেদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।

আরও পড়ুন