অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএনের প্রতিবেদন

এ ইলাস্ট্রেশনে ইসরায়েল ও ইরানের পতাকা দেখা যাচ্ছেছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। তাঁরা এ ব্যাপারে খুশি হতে পারছেন না। ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে এমন তথ্য দিয়েছে।

সূত্রটি বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে যুদ্ধবিরতি মেনে চলবে। তবে ইসরায়েল এটি অনিচ্ছা নিয়েই করবে। কারণ, তাদের এমন কিছু লক্ষ্য এখনো অপূর্ণ থেকে গেছে, যা তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে অর্জন করতে চায়।

মার্চের মাঝামাঝি সময়ে সিএনএনের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলে ইসরায়েল হামলা বন্ধ করবে কি না। নেতানিয়াহু সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি স্বীকার করেছেন, ট্রাম্পই ‘নেতা’ এবং তিনি ‘তাঁর মিত্র’।

আরও পড়ুন

গত ১৮ মার্চ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সিএনএনকে বলেন, ‘শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যদি তাঁর নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে আমি কি সে সিদ্ধান্তগুলোকে সম্মান করব? হ্যাঁ, করব।’