ইরানের তেল পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে, ১৯ মার্চ ২০২৬ছবি: রয়টার্স

বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট কাটাতে ইরানি তেল পরিবহন ও বিক্রির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বেগের কারণে ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই অনুমতির ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি।’

আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতের শিগগিরই অবসান ঘটতে পারে, ট্রাম্পের এ বার্তাকে এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিণতির বিষয়ে তাঁর সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এই মিশন সফল করতে প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।’

আরও পড়ুন

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর দেশের শত্রুদের ‘মোক্ষম জবাব’ দেওয়ার দাবি করার পর সৌদি আরব ও ইসরায়েলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে বলেন, ‘প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এই মিশন সফল করতে প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।’

এর জবাবে আজ শনিবার ভোরে তেহরানের ‘শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু’–তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আরও পড়ুন