লেবাননে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিক নিহত, ডব্লিউএইচও প্রধানের শোক

ইসরায়েলি হামলায় লেবাননের রাজধানী বৈরুতে ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

আজ শনিবার এক এক্স বার্তায় ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস লেখেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে—সবখানেই।

আরও পড়ুন

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় ব্যাপক হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেকের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চালানো হচ্ছে স্থল অভিযানও।

আরও পড়ুন