এখন কেন যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব
চলমান আঞ্চলিক সংঘাত থেকে নিজেদের দূরে রাখতে বিগত পাঁচ মাস ধরে মরিয়া চেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। এমনকি ইরানি ড্রোন দেশটির তেলশিল্পকে লক্ষ্যবস্তু করার পরও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। তবে সৌদি এখন কোণঠাসা হয়ে পড়েছে। তিন দিক থেকেই শত্রুর মুখোমুখি হতে হচ্ছে—ইরান, একই সঙ্গে ইরাক ও ইয়েমেনে ইরানের অনুগত গোষ্ঠীগুলো। স্থানীয় সময় বুধবার স্পষ্ট হয়ে যায়, সৌদি আরবের জন্য আর সংযম দেখানোর সুযোগ নেই।