যুদ্ধবিরতির আগের দিন ইসরায়েলে গুলি–ছুরিকাঘাতে কয়েকজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের তেল আবিব শহরে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ছাড়া একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে খবর দিয়েছেন জরুরি সেবাদাতা সংস্থার সদস্যরা।
আজ শনিবার তেল আবিবের বাণিজ্যিক এলাকার লেভোন্তিন স্ট্রিটে এ ঘটনা ঘটে। এমন সময় এ ঘটনা ঘটল, যখন ইসরায়েল ও হামাসের ঐকমত্যের ভিত্তিতে আগামীকাল রোববার ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস পর যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কয়েকজন আহত হয়েছেন। এ মুহূর্তে পুলিশের বড় একটি দল ঘটনাস্থলের দিকে যাচ্ছে। আপাতত পরিস্থিতি পরিষ্কার নয়। আর জরুরি সেবাদাতা সংস্থার কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, ৩০ বছর বয়সী একজন পুরুষ ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।