যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি স্থগিতের ঘোষণা ইরানের

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’-এর ওপর দিয়ে উড়ে যাচ্ছে সামরিক উড়োজাহাজ। ৩০ জুন, ২০২৬ছবি: ইউএস নেভি/এএফপি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি)-এর আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান।

দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলমান থাকার মধ্যে গতকাল শনিবার ইরান এ সিদ্ধান্তের কথা জানায়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি এ ঘোষণা দেন। এ ঘোষণার মাধ্যমে তেহরান প্রথমবারের মতো স্পষ্টভাবে জানিয়ে দিল যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এ চুক্তি তারা আর মেনে চলতে বাধ্য নয়।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুন মাসে ১৪ দফার এ সমঝোতা স্মারক সই হয়েছিল। অন্তর্বর্তী এ চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও কয়েক সপ্তাহের লড়াইয়ের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুন মাসে ১৪ দফার এ সমঝোতা স্মারক সই হয়েছিল। অন্তর্বর্তী এ চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও কয়েক সপ্তাহের লড়াইয়ের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা।

কাজেম ঘরিবাবাদিকে উদ্ধৃত করে ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে।’ তিনি আরও বলেন, ‘তেহরানও এখন চুক্তির বাস্তবায়ন ও এর আওতাধীন সব প্রতিশ্রুতি স্থগিত করেছে এবং বর্তমানে দেশ রক্ষায় ব্যস্ত রয়েছে।’

এর আগেও ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছিলেন ইরানি কর্মকর্তারা। একই সঙ্গে তাঁরা সতর্ক করেছিলেন যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা এ চুক্তিকে ঝুঁকিতে ফেলতে পারে।

আরও পড়ুন

ইরানের কারিগরি আলোচনা দলের প্রধান ঘরিবাবাদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমরাও আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা এখন আর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি না।’

কুয়েত সিটির দক্ষিণে মাঙ্গাফ এলাকায় ইরানের হামলার পর কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে। ১৮ জুলাই, ২০২৬
ছবি: এএফপি

দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এ ঘোষণা এল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ জুলাই শুরু হওয়া নতুন করে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন সেনাদের আশ্রয় দেওয়া দেশগুলোকে ‘অনুরূপ পাল্টা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমরাও আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা এখন আর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি না।
কাজেম ঘরিবাবাদি, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

দুই দেশের এ সংঘাত এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। গত শুক্রবার রাতে মার্কিন হামলায় ইরানের একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের খাবার পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে বাহরাইন কর্তৃপক্ষ বারবার বিমান হামলার সাইরেন বাজাচ্ছে এবং কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে।

আরও পড়ুন
আরও পড়ুন