পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক। এই সতর্কবার্তা দিয়ে গতকাল শুক্রবার তিনি বলেন, দখলকৃত পশ্চিম তীরে শরণার্থীশিবিরে সম্প্রতি ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে সাতজন। চলতি সপ্তাহে সহিংসতা থেকে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ইসরায়েলে আধুনিক অস্ত্র ব্যবহার ও উসকানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি হচ্ছে বলে মনে করেন তিনি। পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন মেনে পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ফলকার। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই তাদের কৌশল পরিবর্তন করতে এবং আন্তর্জাতিক মানবাধিকার মেনে পদক্ষেপ নিতে হবে।