ইসরায়েলি মন্ত্রী বললেন, লেবানন যুদ্ধ চান না, তবে...

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন, তাঁর দেশ লেবাননে যুদ্ধ চায় না। তবে কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

গতকাল বুধবার তাঁর এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের ইয়োভ গ্যালান্ট বলেন, ‘যুদ্ধ চাই না, তবে আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই বোঝে যে যদি একটি যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি।’

আরও পড়ুন

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। গ্যালান্টের দাবি, সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল ৪০০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন