হরমুজ পার হওয়ার চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি এক নাটকীয় অবস্থান পরিবর্তন।