- তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ
- খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স
- ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা
- ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ
- ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান: ইরানি কর্মকর্তা
- ইরানের পাঁচটি শহরে হামলা
- ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প, লক্ষ্য ইরানের হুমকি বন্ধ করা
- ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
- তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা
- ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান
- কাতার ও বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
- আয়াতুল্লাহ খামেনি সরকারকে উৎখাত করতে ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের
- বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ
- ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৫ শিক্ষার্থী
- ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় ২৪ শিক্ষার্থী নিহত
- ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০
- ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ হয়েছে: ইসরায়েল
- কাতারে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে
- ইরানে হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
- ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১
- ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে ইরান
- ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’, বললেন মার্কিন সিনেটর
- আমি একটি নিরাপদ জাতি চাই: ট্রাম্প
- ইরানের হরমোজগান প্রদেশে দুই হামলায় অন্তত ৭০ জন নিহত
- ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫
- ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
- ২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইসরায়েলি সেনাবাহিনী
- ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- তেল আবিবে ইরানের হামলায় একজন নিহত, আহত ২১
- কাতারে ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, আহত ৮
- সৌদি আরব ও ইরাকের বিমানঘাঁটিতে ইরানের হামলা
- হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
- ইরানে হামলায় ৪০ জন কর্মকর্তা নিহত: সিবিএস
- আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত, আহত ৭
- খামেনির শাহাদাত বরণে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ইরানের
- আয়াতুল্লাহ আলী খামেনি, ৩৭ বছর ইরান শাসন করা এক নেতা
- ইরানের হুঁশিয়ারি: ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে অল্প সময়ের মধ্যে বিধ্বংসী আক্রমণ
- কার্যালয়ে বসে কাজ করার সময় নিহত হন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি
- ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ
- সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: তাসনিম নিউজ
- মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের
- ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮
- ইরানে এক দিনে ১২০০টির বেশি বোমা হামলা: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রে হামলা হলে এমন আঘাত করব, যা আগে দেখা যায়নি : ট্রাম্প
- হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
- আয়াতুল্লাহ খামেনি হত্যা: ইরানের সড়কে লাখ লাখ শোকাহত মানুষ
- যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা প্রধান নিহত
- তেহরানের বিভিন্ন এলাকায় ‘ভয়াবহ’ বিস্ফোরণের শব্দ: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
- খামেনি হত্যাকাণ্ড নিন্দনীয়, এটা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পুতিন
- ইরানের হামলায় মানামার হোটেল ক্ষতিগ্রস্ত: বাহরাইন
- ইরানের হামলার আশঙ্কায় মানামার হোটেল ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান বাহরাইনের মার্কিন দূতাবাসের
- হরমুজ প্রণালির কাছে ‘অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তুর’ আঘাতে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৬ জন নিহত
- ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে নিহত বেড়ে ৮
- ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে
- প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- মার্কিন বিমানবাহী রণতরিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, দাবি ইরানের
- মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র
- হামলায় ইরানের শীর্ষপর্যায়ের ৪৮ নেতা নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি ট্রাম্প
- ইরানের ৯টি নৌযান ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের
- তেহরানে দুটি শক্তিশালী বিস্ফোরণ
- ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
- জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৬
- ইরানে হামলার হুমকি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প: হোয়াইট হাউস
- ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া
- বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
- খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
- ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০
- তেহরানে আবারও শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল
- লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের হামলাকে প্রতি চারজনে একজন মার্কিনি সমর্থন করেন : জরিপ
- কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
- লেবাননে বেশ কিছুদিন ধরে লড়াই চলতে পারে: ইসরায়েলি সেনাপ্রধান
- ড্রোন হামলা প্রতিহত করার দাবি, রাস তানুরা শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো
- ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫৫৫ জন: ইরানি রেড ক্রিসেন্ট
- কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আল সালেমে হামলার কথা জানাল ইরান
- ইসরায়েল–যুক্তরাষ্ট্র নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: ইরান
- ওমান উপকূলে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে তেলের ট্যাংকারে হামলা, ক্রু নিহত
- নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলা চালিয়েছে ইরান: রেভল্যুশনারি গার্ড
- ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- ইরানের হামলার আগে ও পরে কুয়েতের মার্কিন ঘাঁটির ছবি
- ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ
- ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
- ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের
- ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
- ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে
- হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে ইরানের হামলা
- লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫২
- প্রয়োজনে ইরানে স্থল অভিযান চালাতে পারেন ট্রাম্প
- ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: যুক্তরাষ্ট্র
- ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে ইসরায়েলের হামলা
- বৈরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
- ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- তেহরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহতের সংখ্যা বেড়ে ৬০০
- হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড
- রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
- ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স
- রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে: ট্রাম্প
- ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
- ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র–ড্রোনের বেশির ভাগই ভূপাতিত করা হয়েছে: কাতার
- ইরানে হামলায় একদিনে অন্তত ৯৬ জন নিহত: এইচআরএএনএ
- চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে, বড় জয়ের জন্য প্রস্তুত: ট্রাম্প
- কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
- যুদ্ধের মধ্যেই ইরানে ভূমিকম্প
- কেরমান প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলায় ১৩ ইরানি সেনা নিহত
- নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হবে না, বললেন ইরানি কর্মকর্তা
- ইরান হতাহত, ক্ষয়ক্ষতি দেখে নিন সংখ্যায়
- লাহোর ও করাচির আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ ঘোষণা
- ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে
- সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
- সাইপ্রাসে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য
- যুদ্ধের পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভির চেয়ে ‘দেশের ভেতরের কেউ’ একজন বেশি ভালো হবে: ট্রাম্প
- ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের
- খামেনিকে ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে
- ইসরায়েলে নতুন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই: আইএইএ
- মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে: রুবিও
- সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে: ইরান
- ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
- ইরানে ১ হাজার ১০০ বেসামরিক নাগরিক নিহত: এইচআরএএনএ
- ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত: সৌদি আরব
- সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা
- বৈরুত ও বালবেকে ইসরায়েলের হামলা, নিহত ১০
- দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন প্রতিহত করল সৌদি আরব
- ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের
- ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র
- ইরানে নিহত শিক্ষার্থীদের জানাজায় শোকার্ত মানুষের ঢল
- ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠানোর নির্দেশ ফ্রান্সের
- খামেনিকে শেষবিদায় জানাতে তিন দিনের আনুষ্ঠানিকতার ঘোষণা
- ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাঁকেই মেরে ফেলা হবে: ইসরায়েল
- ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের তিরস্কার, ‘সম্পর্ক আগের মতো নেই’
- হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে: আইআরজিসি
- হরমুজ প্রণালিতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত থাকবে: তুরস্ককে ইরান
- তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের
- ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
- তেহরানজুড়ে রাতভর ব্যাপক বিস্ফোরণ
- কুয়েত উপকূলে ট্যাংকারে বিস্ফোরণ : ইউকেএমটিও
- দোহার মার্কিন দূতাবাসের কাছের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
- তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে: বিশ্লেষকের সতর্কবার্তা
- ইরান যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না: কানাডার প্রধানমন্ত্রী
- কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পেন্টাগনের
- ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জেলেনস্কির
- ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
- হামলার আশঙ্কায় দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরানো হচ্ছে
- ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা
- মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া
- চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
- উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির
- কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ
- যুদ্ধজাহাজ ডোবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- কাতারের দোহার পর বাহরাইনের মানামায় একাধিক বিস্ফোরণ
- মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান
- ইরাকে বন্দরে তেল ট্যাংকারে হামলা
- তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা: আইআরজিসি
- কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার ইরানের হামলা
- ইরানের দুটি স্কুলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানি গণমাধ্যম
- ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা হামলা, কোন দেশে কত নিহত
- কাতারে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
- বৈরুতের একাংশ গাজার মতো ধ্বংস করার হুমকি ইসরায়েলের, নিহত ১০০ ছাড়াল
- ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
- ইরানের সক্ষমতা ‘প্রতি ঘণ্টায়’ গুঁড়িয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
- ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
- ইরান অভিযানে গোলাবারুদের কোনো ঘাটতি নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
- ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ
- কুয়েতের মার্কিন দূতাবাস খালি করা হচ্ছে: সিবিএস
- বাহরাইনে সাইরেন সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
- ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ মার্কিন প্রতিনিধি পরিষদে
- ইরানের সম্পদ বাজেয়াপ্তের কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল
- ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত সৌদি আরবের
- কাতারে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে
- উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের নতুন হামলা
- ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া মার্কিন সাবমেরিনে ছিলেন অস্ট্রেলিয়ার ৩ জন নাগরিক: আলবানিজ
- তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও বিকট বিস্ফোরণ
- ইরানের প্রতি সমর্থন: মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
- ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের
- বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা
- ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারি বেলা ১ টা ৪ মিনিট থেকে এই লাইভ সম্প্রচার শুরু করে প্রথম আলো। ৬ তারিখ বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা এই লাইভ সম্প্রচার চলে। কারিগরি ক্রটির কারণে লাইভের সব খবরে সময় ৬ তারিখ ১১টা ৫০ দেখাচ্ছে। এ জন্য আমরা দুঃখিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আরও একটি লাইভ পড়তে পারেন এখানে
তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার তেহরানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে। তবে এসব বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাঁকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
আজ শনিবার রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানে আজ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।
ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা
ইরানের পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি বন্ধ থাকবে। দেশটির সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।
ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে: মার্কিন কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান চালিয়েছে।
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। বিস্তারিত পড়ুন
তেহরানের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত
ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। দ্রুত ইন্টারনেট ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।
ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান: ইরানি কর্মকর্তা
ইরানে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।
ওই কর্মকর্তা বলেছেন, ইরান ভয়াবহ জবাব দেবে।
ইরানের পাঁচটি শহরে হামলা
ইরানের সংবাদমাধ্যম বলেছে, শনিবার ইরানের পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শহরগুলো হলো, তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ।
সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর বিবিসির।
ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প, লক্ষ্য ইরানের হুমকি বন্ধ করা
ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি শাসকদের হুমকি থামিয়ে দেওয়াই যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার লক্ষ্য।
ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানে একটি বড় যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো মার্কিন জনগণকে রক্ষা করা এবং ইরানি শাসকদের হুমকি বন্ধ করা।’ খবর আল জাজিরার।
ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। খবর আল–জাজিরার।
এর আগে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হয়েছে। খবর আল–জাজিরার।
তেহরানে হামলার শিকার হওয়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো হলো–
গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা
পারচিন সামরিক স্থাপনা
ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। খবর আল–জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা।’
ইতিমধ্যে, কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে।
কাতার ও বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার এবং বাহরাইনে অবস্থান করা মার্কিনদের সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে। খবর আল–জাজিরার।
কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে উভয় দেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে নিরাপত্তা সতর্কতা ‘শেল্টার–ইন–প্লেস’ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে।
বাহরাইনে মার্কিন দূতাবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তাদের নাগরিকদের সতর্ক করে বলা হয়, ‘আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখুন।’
কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করে বলা হয়েছে, আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি জিনিসপত্রের মজুত রাখুন।
সতর্কতামূলক এ নির্দেশনায় আরও বলা হয়েছে:
–প্রদর্শনী বা বিক্ষোভ এড়িয়ে চলুন, নিজের পরিচয় গোপন রাখুন এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন।
–স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে নজর রাখুন; যেন নতুন খবর পান এবং প্রয়োজন অনুযায়ী নিজের পরিকল্পনা বদলানোর জন্য প্রস্তুত থাকুন।
–আপনার ফোনে চার্জ রাখুন এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন; যাতে তাঁরা আপনার অবস্থা সম্পর্কে জানতে পারেন।
ইরানে হামলার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা সেই মার্কিন রাষ্ট্রদূত হাকাবির
ইসরায়েলে নিযুক্ত বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। হাকাবি একজন কট্টর ‘খ্রিস্টান জায়নবাদী’ হিসেবে পরিচিত। খবর আল–জাজিরার।
গত সপ্তাহে হাকাবির এক মন্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তাদের সীমানা বিস্তার করে, তবে তা ‘ঠিকই’ হবে।
সেই ইসরায়েলপন্থী ‘খ্রিস্টান জায়নবাদী’ হাকাবি ইরানের বিরুদ্ধে এই হামলা শুরু করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ
ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এদিকে উপসাগরীয় ওই তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামা ও জাফায়ায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।
কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।
মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আয়াতুল্লাহ খামেনি সরকারকে উৎখাত করতে ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের
ইরানের বর্তমান ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় তিনি ইরানিদের এ সুযোগ (ইসরায়েল–মার্কিন হামলা) কাজে লাগিয়ে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পরামর্শ দেন। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, ‘আমাদের অভিযান শেষ হলে আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই হবে। আগামী কয়েক প্রজন্মের মধ্যে সম্ভবত এটাই আপনাদের জন্য একমাত্র সুযোগ।’
এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ করে, তবে তাদের ‘ক্ষমা’ করা হবে। অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।
এর আগে জানুয়ারির শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের ঘটনায় ট্রাম্প দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। মানবাধিকার কর্মীদের দাবি অনুযায়ী, ওই বিক্ষোভে অন্তত ৬ হাজার ৪৮০ জন নিহত হন। সেই সময় ট্রাম্প বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘সহায়তা আসছে’।
বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা এবং তেহরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। খবর আল–জাজিরার।
এ পরিস্থিতিতে তুরস্কের বেসরকারি বিমান পরিবহন সংস্থা টার্কিশ এয়ারলাইনস তাদের কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানগামী সব ফ্লাইট বাতিল করেছে।
আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন। খবর আল–জাজিরার।
এ হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।
ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৫ শিক্ষার্থী
ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরে এ হামলা হয়েছে বলে জানানো হয়। খবর আল–জাজিরার।
ইরানের একাধিক সংবাদ সংস্থায় সাইবার হামলা
ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাসহ একাধিক নিউজ ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।
আল–জাজিরা বলেছে, ইরনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখনো সচল আছে। তবে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা–পাল্টা হামলার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার।
উদ্ভূত পরিস্থিতিতে কাতার ভিত্তিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা কাতার এয়ারওয়েজ তাদের দোহা থেকে ছেড়ে যাওয়া ও দোহাগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেওয়া বিবৃতিতে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যখন স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে, ফ্লাইট সময়সূচিতে বিলম্ব দেখা দেবে বলেই আমাদের ধারণা।’
ইরানে হামলা চালিয়ে ‘আসল চেহারা’ দেখিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে। এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্র মেদভেদেভ।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। তিনি বলেন, ‘শান্তিরদূত আরও একবার নিজের আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে যত আলোচনা সবই ছিল অভিযান আড়াল করার কৌশল। এ নিয়ে কারো কোনো সংশয় নেই। কেউ সত্যিকার অর্থে কোনো কিছুতে একমত হতে চায়নি।’
সূত্র: আল জাজিরা
বাহরাইন কাতার জর্ডান ও কুয়েতে হামলার নিন্দা সৌদি আরবের
বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।
রিয়াদ বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। রাষ্ট্রের সার্বভৌমত্বের ‘অবিরাম লঙ্ঘন’ অব্যাহত থাকলে এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ ইরানের হামলা চালানোর পর ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। সূত্র: আল জাজিরা।
ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান ‘কিছুক্ষণ আগে’ ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েল।
এতে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর কিছুক্ষণ আগে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এই মুহূর্তে, ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।
ইসরায়েলের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তাই জনসাধারণকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় ২৪ শিক্ষার্থী নিহত
ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ কথা জানিয়েছে। এর আগে জানানো হয়েছিল, মিনাব শহরের ওই বিদ্যালয় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হন।
সূত্র: আল জাজিরা
ইরানে হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইরানে চলমান হামলা অব্যাহত রাখবে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশ পথে ও সমুদ্র পথে ‘ব্যাপক’ হামলা চালানো অব্যাহত রাখবে। তিনি বলেন, এই মুহূর্তে হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সীমিত রয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হচ্ছে।
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০
ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ হয়েছে: ইসরায়েল
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ চালিয়েছে। বিশেষ করে ইরানের পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারও।
ইসরায়েল সামরিক বাহিনী ইরান থেকে আসা পাল্টা হামলা প্রতিরোধে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করলেন স্পেনের প্রধানমন্ত্রী
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত "একতরফা" সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সানচেজ আরও বলেন, তিনি ইরান সরকার এবং রেভল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডকেও প্রত্যাখ্যান করেন।
তিনি আরও যোগ করেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।’
সূত্র: আল জাজিরা
কাতারে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে
কাতারের রাজধানীতে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অব্যাহত রেখেছে।
কাতারসহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে কাতারের রাজধানীর দোহার উপকণ্ঠে একটি আবাসিক এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
সূত্র: আল জাজিরা।
ইরানে হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করে করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রে লাভরভ। সূত্র: আল জাজিরা।
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১
ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
ইরনা খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে।
স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। সূত্র: আল জাজিরা।
আরও ক্ষেপণাস্ত্র প্রতিহত করল আমিরাত
উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আরও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার এ কথা জানিয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান উপসাগরীয় দেশ আমিরাত, কাতার, জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সূত্র: আল জাজিরা।
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় লক্ষ্য করে হামলা চলবে।
আজ সকাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।
ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’, বললেন মার্কিন সিনেটর
মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়। এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি আরও বলেন, ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।
মার্কি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন। এমনকি (গত জুনে) তাঁর অবৈধ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করা হয়েছে বলে দাবি করার পরও ইরানের হুমকি আসন্ন—এটা বলেই যাচ্ছেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ‘নিহত’: রয়টার্স
ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আমি একটি নিরাপদ জাতি চাই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি নিরাপদ জাতি চান ও জনগণের স্বাধীনতা চান। আজ শনিবার ওয়াশিংটন পোস্টকে তিনি এ কথা বলেন।আজ দিনের শুরুতে তাঁর রেকর্ড করা ভিডিও বার্তার পর এটিই প্রথম সরাসরি মন্তব্য।
ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমি একটি নিরাপদ জাতি চাই, এবং সেটাই আমরা পেতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু জনগণের স্বাধীনতা চাই।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স জানিয়েছিল, ট্রাম্প আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে কখন তিনি ভাষণ দেবেন, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: আল জাজিরা
ইরানের হরমোজগান প্রদেশে দুই হামলায় অন্তত ৭০ জন নিহত
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাব ও জাস্কে পৃথক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস। এর মধ্যে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়েই নিহত হয়েছে ৫৩ জন শিক্ষার্থী।
হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধানের বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি জানায়, পৃথক ওই হামলায় অন্তত ৭০ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন।
মিনাব শহরের বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। সেখানে আজ সকালে হামলা চালিয়েছে ইসরায়েল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হতাহতের এই সংখ্যাগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এক কোটি বাসিন্দাকে তেহরান ছাড়তে বলেছে সুপ্রিম কাউন্সিল, সড়কে তীব্র যানজট
রাজধানী তেহরান থেকে বেরিয়ে যাওয়ার সড়কগুলোতে তীব্র যানজট, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের প্রদেশগুলোর দিকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান এক্সপ্রেসওয়েগুলোতে জ্বালানি সরবরাহ করাসহ মানুষের যাতায়াত সহজ করার চেষ্টা করছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানীর প্রায় ১ কোটি বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন যে, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।
আজ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরমোজগান প্রদেশেই পৃথক দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন, বলেছে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে; সংলাপ পুনরায় শুরু করতে হবে।
সূত্র: আল জাজিরা
হামলার মধ্যেই তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভ
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে আজ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তেহরানের রাস্তায় নেমে এসেছে যুক্তরাষ্ট্র–ইসরায়েলিবিরোধী বিক্ষোভ করেছেন ইরানিরা।
এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা যায়। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি নিয়ে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মধ্যে নারী–শিশু উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
ইরানের রেডক্রিসেন্ট জানিয়েছে, দেশটির ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে শুধু দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে দুটি হামলায় ৭০ জন নিহত হয়েছে।
কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণ
উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।
আজ ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
আমিরাতের দুবাইয়ে ৪ জন আহত
সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় এক ‘ঘটনায়’ চারজন আহত হয়েছেন। দুবাই সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কিভাবে ওই ‘ঘটনা’ ঘটেছে তা উল্লেখ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, তাৎক্ষণিকভাবে জরুরী বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যায় আজ দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের মতো বস্তু দেখা যায়। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫
ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫জনে দাঁড়িয়েছে।
ওই স্কুলে আজ সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ইরানে জিমনেসিয়ামে হামলা, নিহত ১৫ জনের বেশি
ইরানের লামের্দ শহরের একটি জিমনেসিয়ামে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের ফারস নিউজ এজেন্সি এ কথা জানিয়েছেন।
ফারসের খবরে বলা হয়, ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় শিশুরা খেলছিল এবং অনেকেই জিমনেসিয়ামে ব্যায়াম করছিলেন।
আল জাজিরা হতাহতের সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালাচ্ছে।
এর আগে আজ শনিবার সকালে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছেড়েছে তেহরান।
সূত্র: আল জাজিরা
২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইসরায়েলি সেনাবাহিনী
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে।
তারা এই অভিযানকে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ইরানের বেশ কয়েকটি স্থানে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
সূত্র: আল জাজিরা
ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছে।
রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র আরও বলেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, নেতানিয়াহু সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছেন।
এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, তিনি যত দূর জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে এ কথা বলেন আরাগচি।
ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন, ইরানে চালানো শনিবারের সামরিক অভিযানে দেশটির সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ দাবি করেন।
ইসরায়েলের দাবি করা নিহতের তালিকায় রয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা। এর আগে ২০২৫ সালের জুনে তেহরানে আলী শামখানির বাসায় হামলা হয়েছিল। ওই যাত্রায় বেঁচে যান তিনি।
শনিবারের নিহতের তালিকায় আরও আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর—দাবি ইসরায়েলের সামরিক মুখপাত্রের।
তথ্যসূত্র: আল–জাজিরা
নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবরের বিষয়ে এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমরা মনে করছি, এটা সঠিক খবর।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানজুড়ে হামলা চালায়। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর– বাসভবনের চত্বরে ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্র মনে করছে ইসরায়েলের এক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের শীর্ষ নেতাদের মধ্যে পাঁচ থেকে ১০ জন নিহত হয়েছেন।
এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি আর ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’ বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।
এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’।
তথ্যসূত্র: রয়টার্স
জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে।
বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, এই সামরিক পদক্ষেপ এমন এক ধারাবাহিক ঘটনার সূচনা করতে পারে, যা শেষ পর্যন্ত কারও নিয়ন্ত্রণে থাকবে না। বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলটিতে এ ঝুঁকি অত্যন্ত গুরুতর বলেও মন্তব্য করেন তিনি।
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ নেতৃত্বের কয়েকজনের নিহত হওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, তবে এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
তিনি জানান, ইরানে প্রায় ২০টি শহরে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। খবর আল–জাজিরার।
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
ট্রাম্প আরও লিখেন, ‘এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশটিকে পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।’
তিনি বলেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায়মুক্তি (ইমিউনিটি) পাওয়ার চেষ্টা করছেন। খবর রয়টার্সের।
ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আহত ৪
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ঘটনায়’ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর। এ ঘটনার সময় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জনসমাগমে ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে।
ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি। খবর রয়টার্সের।
আল–জাজিরা জানিয়েছে, ইরানের হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ কথা জানিয়েছে আল–জাজিরা।
খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে গতকাল শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মিনাবের প্রসিকিউশন দপ্তর।
ওই স্কুলে শনিবার সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তেল আবিবে ইরানের হামলায় একজন নিহত, আহত ২১
ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো।
আর ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য, তারা হামলায় আহত ২১ জনকে হাসপাতালে পৌছে দিয়েছে।
কাতারে ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, আহত ৮
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান আবদুল্লাহ খলিফা আল–মুফতাহ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে দেশটিতে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আরও জানান, কাতারের দিকে অন্তত ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।
এদিকে যুদ্ধাবস্থার মধ্যে কাতারের আকাশসীমা বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে নিজেদের সব ধরনের উড়োজাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার এয়ারওয়েজ। খবর আল–জাজিরার।
সৌদি আরব ও ইরাকের বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে। কয়েক দশক ধরে এ বিমানঘাঁটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে।
ইরাকের আল–হারির বিমানঘাঁটিতে হামলার খবরও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই ঘাঁটিও মার্কিন বাহিনীর হাতে রয়েছে। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
দুবাইয়ের আইকনিক ‘বুর্জ আল আরবে’ ইরানি ড্রোন ভূপাতিত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর ফলে সেখানে বড় অঘটন এড়ানো গেছে। হতাহত হননি কেউ।
দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তাই সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। সেটা ছিল সামান্য।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার পর ‘বুর্জ আল আরব’ হোটেল ভবনেও ইরানি ড্রোন পৌঁছে যাওয়ার খবর পাওয়া গেল।
তথ্যসূত্র: আল–জাজিরা
হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল–জাজিরা ও রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে যে, আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।
তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ দাবির সত্যতা স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’।
ইরানে হামলায় ৪০ জন কর্মকর্তা নিহত: সিবিএস
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি গোয়েন্দা সূত্র এবং একটি সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার বিসিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এমনকি এসব কর্মকর্তা একসঙ্গে নাকি আলাদা হামলায় নিহত হয়েছেন, সেটাও স্পষ্ট নয়।
দাবি করা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন। তবে খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেনি ইরান সরকার।
দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর।
আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত, আহত ৭
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
এই পোস্টে সাধারণ জনগণকে গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে হালনাদাগ তথ্য সময়মতো দেওয়া হবে।
আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন, জানাল ইরান
হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম ‘‘খারাপ’’ (ইভিল) ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
খামেনির শাহাদাত বরণে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ইরানের
ইরানে হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে তাঁর স্মরণে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খবর এপির।
আয়াতুল্লাহ আলী খামেনি, ৩৭ বছর ইরান শাসন করা এক নেতা
১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর বাবা একজন ধর্মীয় নেতা ছিলেন। ১৯৬২ সালে খামেনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিরোধীদলীয় আন্দোলনে যোগ দিয়েছিলেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির উপ–প্রতিরক্ষামন্ত্রী হন। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) গড়ে তুলতে আলী খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ (ধর্মীয় নেতাদের একটি পর্ষদ) আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করেন; যদিও তাঁকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে।
দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তাঁর শাসনব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সময় দেখা দেওয়া নানা চ্যালেঞ্জ তিনি কঠোর হাতে দমন করেছেন।
দেশের বাইরের বিষয়েও নিয়মিতভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ দেশের বিষয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলসহ অন্য পশ্চিমা দেশগুলোর কাছে তিনি কখনো মাথানত করেননি।
আলী খামেনির সময় ইরানের সাতজন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর ছয় সন্তান রয়েছে।
সূত্র: বিবিসি
ইরানের হুঁশিয়ারি: ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে অল্প সময়ের মধ্যে বিধ্বংসী আক্রমণ
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি বিবৃতি দিয়েছে। এতে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যেই অধিকৃত অঞ্চল (ইসরায়েল) এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হতে যাচ্ছে।’
কার্যালয়ে বসে কাজ করার সময় নিহত হন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ঘোষিত কাউন্সিলের এক বিবৃতি থেকে এমনটা জানা গেছে।
খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
এর আগে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে, তেহরানে লিডারশিপ হাউস কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ লিডারশিপ হাউস কমপাউন্ডই খামেনির কার্যালয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুতে এটাই প্রমাণ হয় যে তাঁর লুকিয়ে থাকার খবরগুলো ছিল ‘শত্রুপক্ষের মানসিক যুদ্ধের’ অংশ।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশটিকে নেতৃত্ব দেবে তিন সদস্যের একটি পর্ষদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। খবর আল–জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, একটি তিন সদস্যের পর্ষদ অস্থায়ীভাবে দেশের সবকিছুর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবে। এ তিন সদস্যের পর্ষদে থাকছেন, দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি।
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার।
ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।
সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: তাসনিম নিউজ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। গতকাল শনিবার রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলো।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেছেন বিশ্লেষকেরা।
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা এ খবর জানিয়েছে।
বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, আইআরজিসি ইসরায়েল এবং এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।
দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে আজ রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।
এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
এদিকে আজ সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।
তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স ও আল–জাজিরা
ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। খবর আল–জাজিরার।
গতকাল শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।
ইরানে এক দিনে ১২০০টির বেশি বোমা হামলা: ইসরায়েল
ইসরায়েলের বিমানবাহিনী দাবি করেছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা (ইসরায়েল) ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। খবর আল–জাজিরার।
ইরানের যেসব স্থানে গতকাল হামলা হয়েছে, তার মধ্যে রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। আহত বহু মানুষ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় ডজনখানেক নিরীহ শিশু নিহত হয়েছে। এই হামলা জবাব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রে হামলা হলে এমন আঘাত করব, যা আগে দেখা যায়নি : ট্রাম্প
যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। খবর বিবিসির।
ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে, তারা এত জোরালো হামলা চালাবে, যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো। কারণ, যদি তারা এটা করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’
ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। গতকাল শনিবার তাঁরা নিহত হন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইরান।
ইরনার প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাঁদের নাম পরে প্রকাশ করা হবে।
আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।’
মুখপাত্র আরও বলেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসন চালানোর মধ্য দিয়ে খামেনিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক বিধির স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। আজ রোববার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। খবর ডনের।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, দেশটির মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। খবর আল–জাজিরার।
কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়।
হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকম বন্দরে দুটি ড্রোন হামলা হয়েছে। এ হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন।
আয়াতুল্লাহ খামেনি হত্যা: ইরানের সড়কে লাখ লাখ শোকাহত মানুষ
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। খবর আল–জাজিরা ও ডনের।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্মানে ঘোষিত রাষ্ট্রীয় শোকের শুরুর দিন আজ রোববার রাজধানী তেহরান, মধ্যাঞ্চলীয় ইয়াসুজসহ বিভিন্ন শহরে মানুষ সমবেত হন। শোক কর্মসূচির অংশ হিসেবে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিওতে শোকাতুর মানুষের অনেককে বিলাপ করতে দেখা যায়।
তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের লোরেস্তান প্রদেশেও একই ধরনের শোকাবহ দৃশ্য দেখা গেছে।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা প্রধান নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
ইরানি বার্তা সংস্থা ফারস–এর প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’
তথ্যসূত্র: ডন
তেহরানের বিভিন্ন এলাকায় ‘ভয়াবহ’ বিস্ফোরণের শব্দ: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে। এসব এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাইয়্যেদ খানদান, কাসর চত্বর, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকার আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইরনার প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, তারা ইরানের রাজধানীর প্রাণকেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা
খামেনি হত্যাকাণ্ড নিন্দনীয়, এটা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পুতিন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে। তাস জানায়, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে শোক প্রকাশ করেছেন।
সূত্র: আল জাজিরা
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা অবৈধ আগ্রাসন: উত্তর কোরিয়া
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
সূত্র: আল জাজিরা
ইরানের হামলায় মানামার হোটেল ক্ষতিগ্রস্ত: বাহরাইন
ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানামার ‘ক্রাউন প্লাজা হোটেল’ হামলার শিকার হয়েছে। এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, ‘তবে কোনো প্রাণহানি ঘটেনি’।
গতকাল বাহরাইন জানিয়েছিল, দ্বীপরাষ্ট্রটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং মানামায় তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের হামলার আশঙ্কায় মানামার হোটেল ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান বাহরাইনের মার্কিন দূতাবাসের
ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনের রাজধানী মানামা থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এবার বাহরাইনের মার্কিন দূতাবাস সে দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের মানামার হোটেলগুলো ছাড়তে আহ্বান জানিয়েছে। হোটেলগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত দূতাবাসের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, মানামার ক্রাউন প্লাজা হোটেলে একটি হামলা হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালির কাছে ‘অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তুর’ আঘাতে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত
হরমুজ প্রণালির কাছে একটি জাহাজ ‘অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালির পূর্বে অবস্থিত একটি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত ইউকেএমটিও-র বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেলেও, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।’ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হরমুজ প্রণালির ওমান সংলগ্ন কুমজারের অদূরে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর, আজ এটি ইউকেএমটিওর পাওয়া দ্বিতীয় ঘটনা।
হরমুজ প্রণালির উভয় পাশে বহু জাহাজ আটকা পড়েছে
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য–উপাত্ত দেওয়া সূত্রগুলো থেকে জানা গেছে যে, অপরিশোধিত তেল এবং এলএনজি বহনকারী অন্তত ১৫০টি ট্যাঙ্কার হরমুজ প্রণালির বাইরে উপসাগরীয় উন্মুক্ত জলরাশিতে নোঙর ফেলেছে।
প্রণালির অপর পাশেও আরও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় রয়েছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর এই অঞ্চলটি যুদ্ধের কবলে পড়ার প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এবং মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের শিপ-ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ইরাক ও সৌদি আরবের মতো প্রধান উপসাগরীয় তেল উৎপাদনকারী এবং এলএনজি উৎপাদনকারী বড় দেশ কাতারের উপকূল সংলগ্ন এলাকায় এই ট্যাঙ্কারগুলো রয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৬ জন নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।
মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন।
পরে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, বেইত শেমেশ শহরে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সূত্র: আল জাজিরা
ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে নিহত বেড়ে ৮
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ইসরায়েলের জরুরী সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।
মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বেইত শেমেশ শহরে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সূত্র: আল জাজিরা
ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হমলা চলবে।
আজ রোববার টেলিভশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন।প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাবো।’ তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘বিপ্লবের নেতার (আয়াতুল্লাহ আলি খামেনি) শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।’
সূত্র: আল জাজিরা
আমিরাতে ৩ জন নিহত, আহত ৫৮
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো শুরু করলে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে।
কুয়েতে ১ জন নিহত, আহত ৩২ : স্বাস্থ্য মন্ত্রণালয়
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে’ এক ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে কুয়েত হামলার ঘটনায় কুয়েতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়।
সূত্র: আল জাজিরা
হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনা তেহরানের নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো ইচ্ছা তেহরানের নেই। এমনকি এই পর্যায়ে ‘নৌচলাচল ব্যাহত হয়, এমন কিছু করারও’ কোনো পরিকল্পনা নেই।
আল-জাজিরাকে তেহরানের এই অবস্থানের কথা জানান আব্বাস আরাগচি।
হরমুজ প্রণালির কাছে আজ দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও। ওই প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে আছে।
সূত্র: আল জাজিরা
প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়। তিনি বলেন, ইরানের আত্মরক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
আল জাজিরাকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী ভাইদের লক্ষ্যবস্তু করে হামলা করছি না। আমরা হামলা করছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে।’
ইরান প্রতিবেশী সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচি। তিনি বলেন, তেহরানের আশা প্রতিবেশী দেশগুলো এটা বুঝতে পারবে যে, এই পরিস্থিতি ইরানের সৃষ্টি নয়। এর জন্য ইরানের দায়ও নেই। কিন্তু ইরানের আর করার কিছু নেই।
মার্কিন বিমানবাহী রণতরিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, দাবি ইরানের
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। চারটি ক্ষেপণাস্ত্র ওই রণতরিতে আঘাত হেনেছে।
মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’
ইউএসএস আব্রাহাম লিংকন জানুয়ারির শেষদিক থেকে আরব সাগরে অবস্থান করছে। ইরানে হামলা চালতে এই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করার পরিকল্পনা থেকে এই রণতরী মোতায়েন করে ওয়াশিংটন।
সূত্র: আল জাজিরা
মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে। আপাতত নিহতদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো তথ্য তাদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর পর্যন্ত গোপন রাখা হবে।
সূত্র: আল জাজিরা
তেহরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী
ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে,‘ বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রে নতুন দফায় হামলা শুরু করেছে।’
সূত্র: আল জাজিরা
বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের
সৌদি আরব জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক অজ্ঞাত সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানায়, আজ রোববার বিকেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি আরব।
সূত্র: আল জাজিরা
হামলায় ইরানের শীর্ষপর্যায়ের ৪৮ নেতা নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান মার্কিন–ইসরায়েলের অভিযানে দেশটির ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অর্জিত সাফল্য কেউ বিশ্বাস করতে পারছে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। অভিযান দ্রুত এগিয়ে চলছে।’
আরেক সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই দায়িত্ব পালন করছি। ...পরিস্থিতি এখন খুব ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।’
সূত্র: আল জাজিরা
রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়নি বলে আল-জাজিরার কাছে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।
একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন যে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরিতে কোনো প্রভাব পড়েনি। এটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ওই কর্মকর্তার দাবি, ক্ষেপণাস্ত্র রণতরিতে পৌঁছাতে পারেনি।
এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ইউএসএস আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও এতে রাজি হয়েছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’ ট্রাম্প আরও বলেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কখন কথা হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।
সূত্র: আল জাজিরা
ইরান উত্তেজনা কমাতে আগ্রহী: ওমান
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী দেশে হিসেবে ওমান কাজ করছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাক্ষাৎ করেছেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আরাগচি উল্লেখ করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ‘অঞ্চলিক উত্তেজনা ও আতঙ্ক বাড়িয়ে তুলেছে’।
সূত্র: আল জাজিরা
ইরানের ৯টি নৌযান ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের নয়টি নৌযান ধ্বংস করে ডুবিয়ে দিয়েছে। এর মধ্যে কয়েকটি নৌযান তুলনামূলকভাবে বড় ও ইরানের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।
ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌ-সদর দপ্তর ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে।
সূত্র: আল জাজিরা
বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ৫১, নিখোঁজ ১১ জন: ইসরায়েলি পুলিশ
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৫১ জন আহত হয়েছে, নিখোঁজ রয়েছেন ১১ জন।
ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
এর আগে এই হামলায় ৮ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
ইসরায়েলের মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: আল জাজিরা
কাতার দিকে এগোতে থাকা ইরানি ড্রোনকে ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতার দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমাণ।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে এটিই ব্রিটিশ বাহিনীর প্রথম অংশগ্রহণ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছিলেন, প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্যের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে রয়েছে।
সূত্র: আল জাজিরা
তেহরানে দুটি শক্তিশালী বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানে আরও দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির দুজন সাংবাদিক। তেহরানে অবস্থানরত ওই দুই সাংবাদিক বলেন, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থানে থেকে তাঁরা হামলার তীব্রতা অনুভব করেন। হামলার সময় তাঁদের অ্যাপার্টমেন্টের জানালার কাঁচ কেঁপে ওঠে।
স্থানীয় সময় রাত ৯টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা পরিষ্কার হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভশনের সম্প্রচার সচল ছিল।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা নতুন দফায় তেহরানে হামলা শুরু করেছে।
সূত্র: আল জাজিরা
ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল–জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। এখন থেকে আইআরজিসির আর কোনো সদর দপ্তর নেই।’
সেন্টকম আরও বলেছে, ‘গত ৪৭ বছরে আইআরজিসি এক হাজারের বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। গতকাল বড় ধরনের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সাপের মাথাটি কেটে দিয়েছে।’
জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৬
ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে। খবর আল–জাজিরার।
ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়লে পশ্চিম জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর পরপরই ওই এলাকায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে। দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ঘটনাস্থল থেকে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এছাড়া আরও পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি সড়কের ওপর আছড়ে পড়েছে। এতে রাস্তার ওপর বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং পাশে থাকা একটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।
ইরানে হামলার হুমকি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের
মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। খবর আল–জাজিরার।
এক যৌথ বিবৃতিতে ইউরোপের প্রভাবশালী এই তিন দেশের নেতারা বলেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তারা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে যুক্ত ছিল না, তাদের ওপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার উৎসস্থল ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’
ইরানে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল–জাজিরার
অভিযানের সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে।’
ইরানের আয়তন ও সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেশটি শক্তিশালী ও বড় হলেও (পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে) চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।’
আলোচনার পথ খোলা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনো আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প: হোয়াইট হাউস
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা আল-জাজিরাকে এ কথা জানিয়েছেন।
শনিবার মার্কিন হামলায় খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এই প্রস্তাব এল। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, খামেনি-পরবর্তী ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। তবে আল-জাজিরা ট্রাম্পের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
তবে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা পরিষ্কার করে জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত অব্যাহত থাকবে।
হামলার প্রতিবাদে ইরানি রাষ্ট্রদূতকে তলব করল জর্ডান
জর্ডান ও অন্যান্য আরব দেশকে লক্ষ্য করে হামলার প্রতিবাদে আম্মানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।
জর্ডান সরকার বলেছে, শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর মধ্যে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখন পর্যন্ত জর্ডানের ভেতরে ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল–জাজিরার।
পেনি ওং বলেন, ‘আমরা এই হামলায় অংশ নিইনি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।’
অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের হাত রয়েছে— এমন অভিযোগে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
অতীতের ইরাক যুদ্ধের মতো অনেক মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অস্ট্রেলিয়াকে দেখা গেলেও, এবারের ইরান সংকটে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিল দেশটি।
বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’-এ ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
আল-জাজিরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে জানিয়েছে, ওই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইরাকি সংবাদমাধ্যমগুলো নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন ঘাঁটির ভেতরে আছড়ে পড়ে এবং অন্যটি আকাশেই গুলি করে ভূপাতিত করা হয়।
সিরিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৪
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছের শহর আইন তেরমায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আহতদের মধ্যে এক ব্যক্তি ও তাঁর তিন মেয়ে রয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সানার প্রতিবেদন অনুযায়ী, তাঁদের আঘাত গুরুতর নয় এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। খবর আল–জাজিরার
বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, ‘ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল গত ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এটি হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এর আগে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল–জাজিরার।
গত শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু।
কেরমানপুর আরও জানান, তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
তেহরানে আবারও শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। খবর আল–জাজিরার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।’
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স ও আল-জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’
আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল
লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গাজায় নির্বিচারে হামলা চালানোর আগে ইসরায়েল এভাবে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। লেবাননেও বিস্তৃত এলাকার জন্য এমন সতর্কবার্তা দিল দেশটি।
আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল।
তথ্যসূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের হামলাকে প্রতি চারজনে একজন মার্কিনি সমর্থন করেন : জরিপ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই হামলাকে প্রতি চারজন মার্কিন নাগরিকের মাত্র একজন সমর্থন করেন। গত রোববার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিকশক্তি ব্যবহারে অতিউৎসাহী। রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও তাই মনে করেন।
জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। ২৯ শতাংশ এ বিষয়ে কী মত দেবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন। বিস্তারিত পড়ুন
তথ্যসূত্র: রয়টার্স
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে চালকবিহীন ড্রোন হামলা
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে একটি হামলা হয়েছে। এটি ড্রোন হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
পরে সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্তানতিনোস লেতিম্বিওতিস জানান, ব্রিটিশ ওই ঘাঁটিতে চালকবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে আরও বলেছে, হামলাটি মধ্যরাতের দিকে হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অ্যাক্রোটিরি ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্যের প্রধান সামরিক স্থাপনা।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছিল। যুক্তরাজ্য তাতে সম্মত হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত: রয়টার্স
লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যসূত্র: রয়টার্স
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস
মধ্যপ্রাচ্যে সংকটের কারণে আজ সোমবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু বিশ্লেষক সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম ১০০ ডলার ছাড়াতে পারে। বিস্তারিত পড়ুন
তথ্যসূত্র: খবর বিবিসি, অয়েল প্রাইস ডটকমের
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টাও ছিলেন এই নিরাপত্তা প্রধান।
তথ্যসূত্র: রয়টার্স
জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনাকে ঘৃণ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদে উল্লিখিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে গভীরভাবে আহ্বান জানাচ্ছে ইরান। দেশটি চায়, ওই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জাতিসংঘ অবিলম্বে, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিক।
তথ্যসূত্র: আল জাজিরা
দুবাই–আবুধাবি–দোহা–মানামা–জেরুজালেমে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে আজ সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়
লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। আজ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ-পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি শত্রুদের অভিযানে’ হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ নাগরিক নিহত এবং ১৪৯ নাগরিক আহত হয়েছেন।
ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে এ হামলা হয়। লেবাননে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল।
তথ্যসূত্র: এএফপি
কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
কুয়েতে আজ সোমবার সকালে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উদ্ধার অভিযান চলছে। আরোহীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির কাছে যুদ্ধবিমান বিধ্বস্ত
এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সিএনএনের ভূ–অবস্থান যাচাই করা একটি ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়েছে।
সোমবারের ওই ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।
কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি। খবর সিএনএনের ।
লেবাননে বেশ কিছুদিন ধরে লড়াই চলতে পারে: ইসরায়েলি সেনাপ্রধান
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। আজ সোমবার এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এর আগে ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলা চালায়। জবাবে লেবাননে ইসরায়েল বিমান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর ইয়াল জামির বলেন, ‘আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি। আমাদের বেশ কিছু দিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’
তথ্যসূত্র: এএফপি
ড্রোন হামলা প্রতিহত করার দাবি, রাস তানুরা শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো কর্তৃপক্ষ তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছে, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ হতাহত হয়নি।
শিল্প প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট একটি সূত্র আজ সোমবার রয়টার্সকে জানিয়েছে, এ ঘটনার পর আরামকো কর্তৃপক্ষ শোধনাগার বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে ওই অঞ্চলে হামলা চালাচ্ছে ইরান।
উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল শোধনাগারের অবস্থান। এর উৎপাদন সক্ষমতা দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবেও কাজ করে।
সূত্র বলেছে, পূর্বসতর্কতা হিসেবে শোধনাগারটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে আরামকো কর্তৃপক্ষকে ইমেইল পাঠিয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স
তেহরানে হামলায় চীনা নাগরিক নিহত: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের রাজধানী তেহরানে হামলায় অন্তত একজন চীনা নাগরিকের নিহত হওয়ার খবর জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তথ্য জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা। সংঘাতের ছড়িয়ে পড়া ঠেকানো।’ তিনি বলেন, আর এটার সমাধান করা যাবে সংলাপ ও আলোচনার মাধ্যমে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫৫৫ জন: ইরানি রেড ক্রিসেন্ট
ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে। আজ সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জায়নবাদী ও মার্কিনদের যৌথ সন্ত্রাসী হামলার কারণে এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃখজনকভাবে ৫৫৫ জন দেশবাসী নিহত হয়েছে।’
ইরান রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: এএফপি
কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আল সালেমে হামলার কথা জানাল ইরান
কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে আজ সোমবার হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একইসঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এসব হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সেনাবাহিনীর স্থল ও নৌ ক্ষেপণাস্ত্র দলগুলো আলাদা আলাদা অবস্থান থেকে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম এবং ভারত মহাসাগরের উত্তরে শত্রু জাহাজগুলোকে নিশানা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র: এএফপি
ইসরায়েল–যুক্তরাষ্ট্র নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার এ কথা বলেছেন।
আজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস–এর বৈঠক হয়। ওই সময় সাংবাদিকদের নাজাফি বলেন, গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে।’
এ সময় রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, ‘নাতাঞ্জ’।
তথ্যসূত্র: রয়টার্স
ওমান উপকূলে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে তেলের ট্যাংকারে হামলা, ক্রু নিহত
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাস্কাট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলা চালানো হয়েছে।
মেরিটাইম সিকিউরিটি সেন্টারে এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ক্রু নিহত হন। বাকি ২১ জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওমানের রয়্যাল নেভির একটি জাহাজ ট্যাংকারটির অবস্থা পর্যবেক্ষণ করছে। ওই জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কুয়েতের আল জাহরায় প্যারাসুট দিয়ে অবতরণ
কুয়েতের আল জাহরা এলাকায় প্যারাসুটের মাধ্যমে অবতরণ করছেন তিনি। আজ ২ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি মার্কিন সেনা কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে আজ সোমবার হামলা চালানোর কথা জানায় ইরানের সেনাবাহিনী। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, আজ সকালে দেশটিতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন।
তেহরানে আবার হামলা শুরু করেছে ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে আরেক দফা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কিছুক্ষণ আগে শুরু হওয়া এই হামলার সময় তেহরানের বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানে কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রেভল্যুশন স্কয়ার কাছে একটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের আকাশে একটি হামলা প্রতিহত করেছে।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী তেহরানে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয়। ওই ঘোষণার পর তেহরানে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণ ঘটতে থাকে।
সূত্র: আল জাজিরা
কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছেন। কুয়েত এই ঘটনা স্বীকার করেছে।
এতে আরও বলা হয়েছে, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ামাত্র তা প্রকাশ করা হবে।
সূত্র: আল জাজিরা
নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলা চালিয়েছে ইরান: রেভল্যুশনারি গার্ড
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।
ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি আজ সোমবার রেভল্যুশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
সূত্র: এএফপি
মার্কিন সামরিক বাহিনীর আহত সদস্যের মৃত্যু
মার্কিন সামরিক বাহিনীর আহত এক সদস্য মারা গেছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গতকাল রোববার জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন।
সূত্র: আল জাজিরা
সৌদি আরবের তেল শোধনাগারে ইরানের হামলার পরবর্তী পরিস্থিতি
সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর ওই শোধনাগার বন্ধ করে দেয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে বলেছিলেন, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ হতাহত হয়নি।
সূত্র: রয়টার্স
আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানিয়েছে।
এর আগে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: আল জাজিরা
ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি।
আজ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই। তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি।
তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে।মার্কিন লক্ষ্য অর্জনে তারা কী পদক্ষেপ নিতে পারেন, তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
মার্কিন প্রতিরক্ষা বলেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ‘এটি (ইরান) ইরাক নয়। এটি (যুদ্ধ) অন্তহীন কোনো বিষয় নয়।’
সূত্র: রয়টার্স
ইরাকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ মার্কিন দূতাবাসের
ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে বা ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।
দূতাবাস মার্কিনদের উদ্দেশে বলেছে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, নিজের উপস্থিতি জাহির করবেন না এবং জনসমাগম এড়িয়ে চলুন। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেটের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে।
বাগদাদে মার্কিন দূতাবাসে বা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে মার্কিনদের না যাওয়ারও পরামর্শ দিয়েছে দূতাবাস। একইসঙ্গে দূতাবাসের কর্মীদেরও নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল
ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী ‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, এ বিষয়ে ‘বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত: গ্যাস সরবরাহ নিয়ে বৈঠক ডেকেছে ইইউ
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব খতিয়ে দেখতে আগামী বুধবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস সমন্বয় গ্রুপ। আজ সোমবার ইইউর একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ইইউর গ্যাস সমন্বয় গ্রুপে সদস্য দেশের সরকারের প্রতিনিধিরাও রয়েছেন। গ্রুপটি মূলত ইইউভুক্ত দেশগুলোর গ্যাস মজুত ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা পর্যবেক্ষণ করে। এ ছাড়া যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে করণীয় পদক্ষেপ সমন্বয়ের দায়িত্বও তাদের।
সূত্র: রয়টার্স
ইরানে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৫
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সারাবেলেহ গ্রামে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের হামলার আগে ও পরে কুয়েতের মার্কিন ঘাঁটির ছবি
কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি 'আলি আল সালেম'–এ হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি ইরাকসীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিচ্ছিন্ন ও রুক্ষ পরিবেশের কারণে এটি ‘দ্য রক’ নামে পরিচিত।
এই স্যাটেলাইট চিত্রে ইরানের হামলার আগে ও পরে ঘাঁটিটির পরিস্থিতি।
ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনা এবং বিমানঘাঁটির কাছের এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছুক্ষণ আগে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে।
এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ‘কঠোর আঘাত’ করেনি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
তিনি বলেন, ‘আমরা সত্যিই তা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে (নিরাপদ স্থানে) অবস্থান করুক। বাইরে পরিস্থিতি নিরাপদ নয়।’ প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমরা এখনো তাদের (ইরান) ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনো আসেনি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।
ইরানে হামলায় অংশ নিচ্ছে না যুক্তরাজ্য, তবে ঘাঁটি ব্যবহার করতে দেবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় অংশ নিচ্ছে না যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি।
স্টারমার জানান, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডারগুলো বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে থাকা অবস্থাতেই ধ্বংস করার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। বেসামরিক নাগরিকদের রক্ষা এবং মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে যুক্তরাজ্য এ অনুরোধে সম্মত হয়েছে বলে জানান তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান যাতে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সে জন্য আমি এই নতুন অনুরোধে সায় দিয়েছি।’ তবে তিনি এও জানান, যুক্তরাজ্য সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নিচ্ছে না।
স্টারমার আরও উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ধ্বংস করতে ফ্রান্স ও জার্মানি তাদের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত রয়েছে।
সূত্র: বিবিসি
ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে না। তবে এই অভিযানের প্রভাব অত্যন্ত ব্যাপক।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল। দেশটি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সুরক্ষা দিতে এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ কথা বলেন। তাঁর ভাষায় , ‘এটি তথাকথিত শাসনব্যবস্থা পরিবর্তনের (রেজিম চেঞ্জ) যুদ্ধ নয়। তবে শাসনব্যবস্থা যে বদলে গেছে, তা নিশ্চিত।’
সূত্র: আনাদোলু
আরও মার্কিন প্রাণহানির আশঙ্কা করছি: শীর্ষ মার্কিন জেনারেল কেইন
ইরানে লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
জেনারেল কেইন বলেন, ‘আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব।’
কেইন আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও যৌথ বাহিনীকে যেসব সামরিক লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা শেষ করতে সময় লাগবে। কিছুক্ষেত্রে এই কাজটি কঠিন ও শ্রমসাধ্য হতে পারে।’
সূত্র: রয়টার্স
ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের
ইরানের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কাতার।
আজ সোমবার এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসাথে ইরানের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের নয়টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেইগি। তিনি দেশটির সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
মোহাম্মদ বেইগি বলেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে পাঁচটি রাজধানী তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত। তিনি জানান, হামলার কারণে তেহরানের গান্ধী হাসপাতালটি বর্তমানে পুরোপুরি খালি করা হয়েছে। সেখানকার সব রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
সূত্র: আল–জাজিরা
ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে ১৫টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, কমপক্ষে সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’।
স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’
সূত্র: রয়টার্স
প্রতিবেশি দেশে আক্রমণ করছে না ইরান, যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে: আরাগচি
ইরান তার আঞ্চলিক প্রতিবেশি দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছে না। গত শনিবার ইরানে মার্কিন হামলার জবাবে এ যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করছি না। আমরা আক্রমণ করছি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। মার্কিন সেনারা পালিয়ে গিয়েও রেহাই পাবে না।’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চলাকালেই ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছে। এই পরিস্থিতিতে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার আহ্বান জানান।
সূত্র: আল–জাজিরা
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও এই যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যা করছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে অংশ নেবে না উল্লেখ করে রুত্তে বলেন, ‘এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।’ তিনি আরও জানান, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও সদস্য দেশগুলো চাইলে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।
সূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে ইরানের হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে হরমুজ প্রণালিতে মার্কিন মিত্রদের একটি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন মিত্রদের ব্যবহৃত ‘অ্যাথি নোভা’ নামের একটি ট্যাংকারে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং সেটিতে এখনো আগুন জ্বলছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পরপরই বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় বাহিনীটি।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বিশাল একটি অংশ এই সংকীর্ণ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যায়, যা বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ।
সূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫২
লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে এই হতাহতের খবর জানানো হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৪ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হওয়ার খবর দিয়েছিল।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত ২৮ হাজার ৫০০ জনের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
সূত্র: আল–জাজিরা
প্রয়োজনে ইরানে স্থল অভিযান চালাতে পারেন ট্রাম্প
ইরানের ওপর খুব শিগগিরই বড় ধরনের হামলার ঢেউ শুরু হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে মার্কিন স্থল সেনা পাঠানোর সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখনো তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় হামলাটি আসতে দেরি আছে। আমাদের সামরিক বাহিনী ইরানকে গুঁড়িয়ে দিচ্ছে।’
যুদ্ধের সম্ভাব্য সময়কাল নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটি দীর্ঘস্থায়ী হোক। আমি সব সময় ভেবেছিলাম এটি চার সপ্তাহ চলবে। তবে আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রয়োজনে ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টি তিনি বিবেচনায় রেখেছেন।
ট্রাম্পের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কয়েক ডজন কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটির নেতৃত্বে এখন কে আছেন, তা স্পষ্ট নয়।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সবচেয়ে বড় বিস্ময় ছিল সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের আক্রমণ। ট্রাম্পের ভাষ্যমতে, এই দেশগুলো এখন সরাসরি যুদ্ধে অংশ নিতে অনড় অবস্থানে রয়েছে।
সূত্র: আল–জাজিরা
ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: যুক্তরাষ্ট্র
ইরানের ভেতরে চলমান অভিযানে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরুর পর এই প্রাণহানির ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে।
নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টা পর নাম-পরিচয় জানানো হবে।
সূত্র: আল–জাজিরা
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে ইসরায়েলের হামলা
তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল।
আইআরআইবির প্রধান পয়মান জেবেলি বলেছেন, তেহরানে প্রতিষ্ঠানটির ভেতরের কিছু অংশ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। আইডিএফের ফারসি ভাষার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বলা হয়েছে, তারা আইআরআইবি কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে ইরানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রের বেশ কিছু ভবন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের সময়ও এই সম্প্রচারকেন্দ্রটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল।
সূত্র: বিবিসি
বৈরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডার আদহাম আদনান আল-ওসমানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল সোমবার রাতে এক অভিযানে তিনি নিহত হন বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডও আল-ওসমানের নিহত হওয়ার খবর প্রচার করেছিল।
ইসরায়েলি বাহিনীর দাবি, আল-ওসমান গত কয়েক বছর ধরে লেবাননে গোষ্ঠীটির কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন হামলার পরিকল্পনা ও পরিচালনার পেছনে তাঁর মূল ভূমিকা ছিল।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে।
হামলা শুরুর পরপরই ইসরায়েলি নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র: বিবিসি
তেহরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহতের সংখ্যা বেড়ে ৬০০
ইরানের রাজধানী তেহরানে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত কয়েক রাতের তুলনায় সোমবার রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। পুরো রাজধানীর আকাশে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনো অব্যাহত রয়েছে।
কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।
গত কয়েক দিনের হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে গত রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘প্রণালিটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে।’
গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না।
জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না।
সূত্র: আল–জাজিরা
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর ফলে দূতাবাস ভবনে ‘সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি’ হয়েছে।
হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থানরত তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স
ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিই স্পষ্ট লক্ষ্য— ইরান যেন ‘কখনোই পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে না পারে।
ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’
ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এই দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না।’
ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ভ্যান্স আরও দাবি করেন, তেহরান বেসামরিক ব্যবহারের কথা বললেও তাদের স্থাপনাগুলো মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মিত।
সূত্র: বিবিসি
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে: ট্রাম্প
সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।
আজ মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়, এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরাকে ইরান সীমান্তবর্তী কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে হামলার ঘটনা ঘটেছে। ইরাকের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা ইরবিলের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই হোটেলটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল বলেও দাবি তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। সেখানে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ‘দখলদারদের ঘাঁটিগুলো’ লক্ষ্য করে ড্রোন ছুড়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র–ড্রোনের বেশির ভাগই ভূপাতিত করা হয়েছে: কাতার
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশির ভাগই তারা ভূপাতিত করেছে। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১০১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯৮টি, ৩৯টি ড্রোনের মধ্যে ২৪টি এবং দুটি এসইউ–টুয়েন্টি ফোর যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে দেশটি।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরানে হামলায় একদিনে অন্তত ৯৬ জন নিহত: এইচআরএএনএ
ইরানে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। ইরানের মানবাধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য দিয়েছে।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক ব্যক্তি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪২–এ।
নিহত ব্যক্তিদের মধ্যে ১৭৬টি শিশু রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
এর আগে গতকাল সোমবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল, মোট নিহতের সংখ্যা ৫৫৫। তবে আল–জাজিরা স্বতন্ত্রভাবে এসব পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে পারেনি।
এইচআরএএনএ বলেছে, গতকাল ইরানের বিভিন্ন অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা ও বন্দর আব্বাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ‘শহীদ বাহোনার পিয়ার’ও আছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ অনন্তকাল চলবে না: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ অনন্তকাল ধরে চলবে না। তিনি বলেছেন, এতে সময় লাগবে। তবে বছরের পর বছর ধরে চলবে না।
তথ্যসূত্র: এএফপি
পাকিস্তানে সব ভিসা সাক্ষাৎকার বাতিল করল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
মার্কিন দূতাবাস বলেছে, এই নির্দেশনা কেবল ইসলামাবাদের দূতাবাসের জন্যই নয়, লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও তা প্রযোজ্য হবে।
আগামী ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত সাক্ষাৎকার বাতিলের ঘোষণা কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের পর গত রোববার করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা সমবেত হন। তাঁরা জোর করে কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়।
তথ্যসূত্র: আল জাজিরা
বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, তারা আজ সকালে মার্কিন বিমানঘাঁটিটিতে বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও বলেছে, তারা হামলা চালাতে ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় ওই মার্কিন বিমানঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। হামলার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে যায় বলেও উল্লেখ করেছে তারা।
এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
নাগরিকদের মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ মার্কিনিদের এখনই ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এ কথা বলা হয়।
দেশগুলো হলো, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্সের ফেসবুক পেজ
ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একইসঙ্গে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দাবি করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে সেন্ট্রাল কমান্ড। সেখানে তারা লিখেছে, ‘মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।’
তথ্যসূত্র: এএফপি
দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র
সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনস্যুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরামসহ বিভিন্ন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে।
দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
আজ মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়, এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। আর এর পরই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো।
তথ্যসূত্র: আল জাজিরা
চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে, বড় জয়ের জন্য প্রস্তুত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত’ মানের যেসব সামরিক রসদ মজুত আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন দাবি করেছেন।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত আছে। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে।’
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মাঝরাতে (গ্রিনিচ মান সময় ভোর ৫টায়) ট্রাম্প পোস্টটি দিয়েছেন।
একইসঙ্গে ট্রাম্প অভিযোগ করেছেন, তাঁর পূর্বসূরী জো বাইডেন ইউক্রেনকে অনেক বেশি পরিমাণে অত্যাধুনিক মার্কিন অস্ত্র সরবরাহ করে ফেলেছেন।
সাবেক প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম।
তথ্যসূত্র: বিবিসি
কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
সংঘাতের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মার্কিন দূতাবাস এ খবর জানিয়েছে।
মার্কিন দূতাবাস বলেছে, সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
যুদ্ধের মধ্যেই ইরানে ভূমিকম্প
ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানও পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে।
কেরমান প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলায় ১৩ ইরানি সেনা নিহত
ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হবে না, বললেন ইরানি কর্মকর্তা
ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি। ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত বার্তা সংস্থা আইএসএনএ–এর প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের এ বিশেষজ্ঞ পরিষদই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।
আলী মোয়ালেমি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রতি ‘ব্যক্তিগত পছন্দের’ বিষয়টি প্রভাব ফেলবে না। তাঁরা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।’তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদ অতীতের মতো করেই শহীদ বিপ্লবী নেতার (আয়াতুল্লাহ খামেনি) মতো একজন ব্যক্তিত্বকে নির্বাচন করবে।’
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার কাজটি করবে বিশেষজ্ঞ পরিষদ।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরান হতাহত, ক্ষয়ক্ষতি দেখে নিন সংখ্যায়
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হামলায় ক্ষয়ক্ষতির একটি তালিকা দিয়েছে। সেটি দেখে নেওয়া যাক একনজরে।
কমপক্ষে ১৫৩টি শহরে হামলা হয়েছে
যুক্তরাষ্ট্র–ইসরায়েল আঘাত এনেছে ৫০৪ স্থানে
হামলার সংখ্যা এক হাজার ৩০৯টি
হামলায় নিহত ৭৮৭
সূত্র: আল জাজিরা
ইরানে প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরায়েলের
তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর কথা বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে তারা।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সন্ত্রাসী শাসকগোষ্ঠীর নেতাদের কমপাউন্ডের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।’
এতে আরও বলা হয়েছে, কমপাউন্ডে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপর বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে।’
তথ্যসূত্র: এএফপি
লাহোর ও করাচির আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।
পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যের মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে সকাল ১০ টা) পর্যন্ত করাচি ও লাহোর অঞ্চলে ফ্লাইট চলাচলের নির্দিষ্ট রুট সাময়িকভাবে বন্ধ থাকবে।’
পরিচালনাগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে
ইরানে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
ওমানের সালালাহ বন্দরের কাছে ড্রোন বিধ্বস্ত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আজ মঙ্গলবার সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ধোফার গভর্নরেটে আরও দুটি ড্রোন আটকে দেওয়া হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার উদ্দেশে ইরান থেকে ওই ড্রোন পাঠানো হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি ওমানের ওই সংবাদমাধ্যমে।
গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান।
সূত্র: আল জাজিরা
ইরানের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, দাবি জর্ডানের
ইরান থেকে ছোঁড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে জর্ডান।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে যে, জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম সংলগ্ন এলাকায় ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো হয়েছে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়। এসব ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ব্যাপক বিমান হামলা
ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই চালানো এই অভিযানে ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা এএফপির ফুটেজে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
সূত্র: আল জাজিরা
আমিরাতে ইরানের হামলায় এ পর্যন্ত ৩ জন নিহত, আহত ৬৮
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমিরাতজুড়ে ইরানের চালানো হামলায় এ পর্যন্ত ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়—
* ইরান থেকে আমিরাত লক্ষ্য করে এ পর্যন্ত ১৮৬টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছোঁড়া হয়েছে।
* এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে।
* একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।
* ইরান থেকে আমিরাত লক্ষ্য করে মোট ৮১২টি ড্রোন ছোঁড়া হয়েছে।
* আমিরাত ৭৫৫টি ড্রোন প্রতিহত করেছে।
সূত্র: আল জাজিরা
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল।
ট্রাম্প বলেন, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও (ট্রাম্প) আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।
সূত্র: আল জাজিরা
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না।
এর আগে আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
লেবাননের মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা
লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দূতাবাসটি বন্ধ থাকবে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অন্যান্য সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। দূতাবাস যখন পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করবে, তখন আমরা তা জানিয়ে দেব।’
সূত্র: আল জাজিরা
সাইপ্রাসে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য
সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে এ কথা জানিয়েছেন।
গত সোমবার সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটির রানওয়েতে ইরানি ড্রোন আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইপ্রাসে রণতরি পাঠানোর উদ্যোগ নেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রণতরি 'এইচএমএস ড্রাগন' সাইপ্রাসে পাঠানো হচ্ছে।
সূত্র: রয়টার্স
যুদ্ধের পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভির চেয়ে ‘দেশের ভেতরের কেউ’ একজন বেশি ভালো হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি ভালো হবে।
আজ হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাঁকে (পাহলভী) বেশ চমৎকার একজন মানুষ বলে মনে হয়। তবে আমার মনে হয়, দেশটির দায়িত্ব নেওয়ার জন্য (ইরানের) ভেতর থেকে কেউ আসাটাই হয়তো বেশি ভালো হবে।’ তিনি আরও বলেন যে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে।
সূত্র: আল জাজিরা।
ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের
ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছে।
একই ধরনের সিদ্ধান্তের জন্য ট্রাম্প যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেনের আচরণ অত্যন্ত ভয়াবহ।’
ট্রাম্প আরও বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। আমরা স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।’
খামেনিকে ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
৩৬ বছর ইরান শাসন করার পর ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। এখানেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাঁর বাবার সমাধি রয়েছে।
তবে দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: আল–জাজিরা
দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানায়, ‘দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন-সংশ্লিষ্ট একটি ঘটনার ফলে সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সেখানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের খবর মেলেনি।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে নতুন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েল লক্ষ্য করে মঙ্গলবার সন্ধ্যায় আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিমান বাহিনী ইসরায়েল লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। একে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ১৬তম ধাপ হিসেবে অভিহিত করেছে ইরান।
এর আগে মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানায় ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে হামলার পর ১২ হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে লেবাননের সেনাবাহিনী
ইসরায়েল লক্ষ্য করে রকেট ও ড্রোন ছোড়ার অভিযোগে হিজবুল্লাহর ১২ সদস্যকে আটক করেছে লেবাননের সেনাবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
লেবানিজ ব্রডকাস্টিং করপোরেশন জানায়, একটি তল্লাশি চৌকি থেকে সেনাবাহিনী হিজবুল্লাহর ওই ১২ সদস্যকে আটক করে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। আটকের বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতারে আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান থেকে কাতার লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে পারলেও দ্বিতীয়টি আল-উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে।’
তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই: আইএইএ
ইরান পারমাণবিক বোমা তৈরি করছে— এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’
সূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে: রুবিও
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ছেড়েছেন প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।
দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পাশে ড্রোন হামলার প্রসঙ্গ টেনে রুবিও জানান, সেখানে অবস্থানরত সমস্ত মার্কিন কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং সবাই নিরাপদে আছেন।
রুবিও আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ১ হাজার ৬০০ জন মার্কিন নাগরিক অঞ্চলটি ছাড়ার জন্য সহায়তার আবেদন করেছেন।
সূত্র: আল–জাজিরা
সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের এবং তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ‘এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে।’
রেজা তালাই–নিক আরও বলেন, ‘যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।’
নাগরিকদের রক্ষায় সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা সৌদি আরবের
ইরানের যেকোনো হামলা মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের মন্ত্রিসভা এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইরান থেকে আসা যেকোনো আক্রমণ প্রতিহত করতে এবং মিত্র দেশগুলোকে সব ধরনের সক্ষমতা দিয়ে সহায়তা করতে রিয়াদ পুরোপুরি প্রস্তুত।
গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া উত্তেজনা এবং রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর সৌদি আরবের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তেহরানে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ
ইরানের রাজধানী তেহরানে গত এক ঘণ্টার মধ্যে নতুন করে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটল। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই ‘হামলা’ শুরু করেছে।
বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমছে: যুক্তরাষ্ট্র
ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল কুপার। ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার লক্ষ্য করে নিয়মিত হামলার ফলে দেশটির এই সক্ষমতা কমে আসছে বলে জানান তিনি।
জেনারেল কুপার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
মার্কিন এই সামরিক কর্মকর্তা বলেন, ‘আমরা দেখছি আমাদের এবং আমাদের সহযোগীদের ওপর আঘাত হানার সক্ষমতা ইরানের দিন দিন কমছে। অন্যদিকে আমাদের সমরশক্তি আরও বাড়ছে। আমার সামগ্রিক মূল্যায়ন হলো— আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে আছি।’
ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে গত শনিবার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিনসহ ইরানের ১৭টি রণতরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় কুপার বলেন, ‘এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরি এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। আমাদের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।’
কুপার বলেন, ‘আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন ধ্বংস করেছি।’
ইরানে ১ হাজার ১০০ বেসামরিক নাগরিক নিহত: এইচআরএএনএ
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১।
এইচআরএএনএ আরও জানিয়েছে, বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা ৫ হাজার ৪০২–এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।
আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত: সৌদি আরব
সৌদি আরব বলেছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এই তথ্য জানানো হয়।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।
সূত্র: বিবিসি
সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা
সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে গত সোমবার ড্রোন হামলা হয়েছে। এটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র গতকাল মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
তবে ওই সূত্র বলেছে, সিআইএর স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলার ঘটনা ঘটল।
সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে। কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
সূত্র: রয়টার্স
বৈরুত ও বালবেকে ইসরায়েলের হামলা, নিহত ১০
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে ইসরায়েলের হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আরামৌন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলি হামলায় প্রাথমিক হিসাবে ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।’
আরামৌন ও সাদিয়াত—দুটি শহরেরই অবস্থান ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঐতিহ্যগত শক্ত ঘাঁটির বাইরে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, আজ পূর্ব লেবাননের বালবেক শহরে একটি চারতলা ভবনে ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এতে ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
এনএনএ আরও বলেছে, হামলা হয়েছে বৈরুতের একটি হোটেলেও।
তথ্যসূত্র: এএফপি
দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন প্রতিহত করল সৌদি আরব
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
পৃথকভাবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ৯টি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে সৌদি কর্মকর্তারা কিছু জানাননি।
তথ্যসূত্র: রয়টার্স ও এএফপি
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা।
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।
ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন।
এ মার্কিন কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি; যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।’
অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
ইরানে নিহত শিক্ষার্থীদের জানাজায় শোকার্ত মানুষের ঢল
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠানোর নির্দেশ ফ্রান্সের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
ফ্রান্সে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ এ নির্দেশ দেন। আগে থেকে রেকর্ড করা ভাষণটি গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
ভাষণে এমানুয়েল মাখোঁ বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তথ্যসূত্র: রয়টার্স
খামেনিকে শেষবিদায় জানাতে তিন দিনের আনুষ্ঠানিকতার ঘোষণা
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবিদায় জানাতে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে ইরান।
স্থানীয় সময় আজ বুধবার রাত ১০টায় এ আনুষ্ঠানিকতা শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার তথ্য চূড়ান্ত হলে তা পরে জানানো হবে।
সূত্র: রয়টার্স
ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাঁকেই মেরে ফেলা হবে: ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তাঁরা হত্যা করবেন।
গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তাঁর উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।
এরই মধ্যে আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাঁকে হত্যার নিশানা বানানো হবে। তাঁর নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’
তথ্যসূত্র: এএফপি
মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত
ইরান কাতার লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার।
তথ্যসূত্র: বিবিসি
তেহরানের রাজপথে শ্রদ্ধা
ইরানের রাজধানী তেহরানের রাজপথে দেশটির সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মার্কিন–ইসরায়েলি হামলায় নিহত উচ্চপদস্থ কর্মকর্তাদের স্মরণে বড় ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের তিরস্কার, ‘সম্পর্ক আগের মতো নেই’
ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে যুক্তরাজ্য অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দুই দেশের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সম্পর্ক এখন আর আগের মতো নেই।’
এর আগে ইরানে ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করে স্টারমার বলেছিলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করায় যুক্তরাজ্য বিশ্বাসী নয়। এ ছাড়া বিমান হামলা চালানোর জন্য প্রথমে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়েও নিজের অবস্থানের পক্ষে সাফাই গান তিনি।
তবে স্টারমার বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশ এবং সেখানে অবস্থানরত নিজেদের বাহিনীর সুরক্ষায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য।
দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্টারমারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্টারমার কোনো সাহায্যই করেননি। আমি কখনোই ভাবিনি, যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখব।’
ট্রাম্প আরও বলেন, ‘আসলে দুনিয়া বদলে গেছে। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, এখন তা ভিন্ন। এটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে: আইআরজিসি
বিশ্ব বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় থাকার কথা জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওই সমুদ্রপথে চলা ট্যাংকারগুলোর পাহারায় তিনি মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। এর পরই আইআরজিসি হরমুজ প্রণালিতে নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার কথা জানাল।
এক বিবৃতিতে আজ বুধবার আইআরজিসির নৌ শাখার কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘এ মুহূর্তে হরমুজ প্রণালির ওপর ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’
ইরানের ফারস সংবাদমাধ্যম এ বিবৃতি প্রচার করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিনের হামলা
শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এতে জাহাজটির ৭৮ নাবিক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০১ জন।
আজ বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
অবশ্য পরে শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ওই ঘটনায় আহত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে নৌবাহিনীর সদস্যরা সকাল ৬টা (গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা) থেকে উদ্ধার অভিযান শুরু করে। পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত বলেননি। তিনি শুধু বলেছেন, কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তবে সেটি ডুবে গেছে।
তথ্যসূত্র: রয়টার্স
তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু ইসরায়েলের
ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘তেহরানে ইরানের শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলি বিমানবাহিনী বড় ধরনের হামলা শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’
এএফপির এক প্রতিনিধিও বলেছেন, তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে একটি বিস্ফোরণ হয়েছে।
তথ্যসূত্র: এএফপি
মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
ইরান একটি মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
সূত্রটি তাসনিমকে বলেছে, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ–১৫ বিমানটিকে ভূপাতিত করেছে।
এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স গত সোমবার ঘোষণা দেয়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তখন থেকে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি প্রকাশ হয়। ছবিতে যুদ্ধবিমানের পাইলটদের প্যারাশুট দিয়ে ভূমিতে অবতরণ করতে দেখা গেছে।
অবশ্য পরে যুক্তরাষ্ট্র ও কুয়েত দাবি করেছে, ‘ফ্রেন্ডলি ফায়ারে’ (ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে) কুয়েতে এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। পাইলটেরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।
উত্তর ইরাকে ইরানি কুর্দি গোষ্ঠীর অস্ত্রাগারে ড্রোন হামলা
উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের দেকালা শহরে ইরানি সশস্ত্র কুর্দি গোষ্ঠীর সদরদপ্তরের অস্ত্রাগারে ড্রোন হামলা হয়েছে। এতে দুই যোদ্ধা আহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। আল–জাজিরা এ কথা জানিয়েছে।
ইরান সরকারের বিরুদ্ধে বিভিন্ন হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার জন্য ইরাকের ওই অঞ্চলের প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ করে আসছে ইরান। দেশটির প্রভাবশালী বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর আগেও এই গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে।
রয়টার্স চলতি সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হবে কি না এবং চালানো হলে তা কীভাবে হবে—সে বিষয়ে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে ইরানি কুর্দি মিলিশিয়ারা।
সংযুক্ত আরব আমিরাত ও কাতারে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ
সংযুক্ত আরব আমিরাতে ছোড়া আরও ৩টি ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ ছাড়া আটটি ড্রোন দেশটিতে আঘাত হেনেছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশ দুটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
তথ্যসূত্র: আল–জাজিরা
তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত
তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে এ কথা বলা হয়।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশ দুটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত
রাজধানী তেহরানে আয়োজিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।
একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, কিছু লজিস্টিক ও কারিগরি কারণে স্মরণ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রদেশ থেকে অনুষ্ঠানে যোগদানে ইচ্ছুক লোকজনও অনুষ্ঠান পেছানোর অনুরোধ জানিয়েছেন।
গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
তথ্যসূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১ হাজার ৪৫ জন নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
রাজধানী তেহরানসহ ইরানজুড়ে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে হামলা
ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ কথা জানিয়েছে।
বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী এই সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।
এর আগে ইরান গত সোমবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) হিসাবমতে, ২০২৪ সালে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়েছে। বার্ষিক বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার।
এই প্রণালির মাধ্যমে প্রধানত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।
তথ্যসূত্র: আল-জাজিরা
মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’
এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তাঁর দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে; সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে।
পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।’
তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি ও দ্য গার্ডিয়ান
ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান: অভিযোগ হেগসেথের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযোগ করেছেন।
পিট হেগসেথ বলেন, ‘ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল আর শেষ হাসি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই হেসেছেন।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে ‘খুঁজে বের করে হত্যা করেছে’।
২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তাঁকে হত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন সরকার।
ওই সময় বিচার বিভাগ অভিযোগ করেছিল, ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার ‘পরিকল্পনা তৈরির’ দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন সরকার তখন জানিয়েছিল, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
ম্যানহাটন আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি চালানো এবং তাঁকে হত্যার পরিকল্পনা করার নির্দেশ দিয়েছিলেন।
তথ্যসূত্র: বিবিসি
ওমান উপকূলে কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ নাবিক উদ্ধার
ওমানের কাছে হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওমানি নৌবাহিনী দ্রুত ওই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটির ২৪ জন নাবিককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাঁরা সবাই বর্তমানে ‘সুস্থ’ আছেন।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানে নিজেদের পরবর্তী পরিকল্পনা তুলে ধরলেন মার্কিন জেনারেল কেইন
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে তাদের পরবর্তী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন। আজ বুধবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি চলমান অভিযানের সর্বশেষ তথ্য তুলে ধরেন।
জেনারেল কেইন বলেন, ‘আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছি, যাতে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনী, মার্কিন স্বার্থ এবং আমাদের সহযোগীদের জন্য হুমকি হয়ে না দাঁড়াতে পারে।’
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান আরও বলেন, ‘দ্বিতীয়ত, আমরা তাদের (ইরানের) নৌবাহিনী ধ্বংস করছি এবং বিশ্বজুড়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের সক্ষমতা ও দক্ষতা কমিয়ে দিচ্ছি।’
জেনারেল কেইন বলেন, ‘তৃতীয়ত আমরা নিশ্চিত করছি যে, ইরান যেন দ্রুত তাদের যুদ্ধ সক্ষমতা বা শক্তি পুনর্গঠন করতে না পারে। অভিযান যত এগোবে, এই ধাপগুলোও সে অনুযায়ী কার্যকর হবে।’
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, পরবর্তী লক্ষ্য হলো ‘ইরানের মূল ভূখণ্ডের আরও গভীরে পর্যায়ক্রমে হামলা চালানো এবং মার্কিন বাহিনীর অভিযান পরিচালনার বাড়তি সুযোগ তৈরি করা।’
ইরানে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল
যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমানবাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনো হামলা অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো ‘ইরানজুড়ে আকাশসীমার নিয়ন্ত্রণ আরও সুসংহত’ করছে। এই অভিযানে তেহরানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিবৃতিটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভিডিওটিতে তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলার মুহূর্ত দেখানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় বেশ কিছু স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার
মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক জলসীমায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এক বিবৃতিতে নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সাম্পাত এ কথা জানিয়েছেন।
বুদ্ধিকা জানান, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে জাহাজের কোনো চিহ্ন দেখতে পায়নি। তিনি বলেন, ‘সেখানে শুধু তেলের আস্তরণ ও লাইফ র্যাফট (পানিতে ভেসে থাকার সরঞ্জাম) ভাসছিল। আমরা মানুষকে পানির ওপর ভাসতে দেখেছি।’
এর আগের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ইরানি ওই যুদ্ধজাহাজে (ফ্রিগেট) প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নৌবাহিনীর মুখপাত্র জানান, উদ্ধার করা মরদেহগুলো তীরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয় বলে পেন্টাগনে এক ব্রিফিংয়ে জানান তিনি।
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমেছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমে গেছে। জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার এ তথ্য জানিয়েছে।
বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। তবে কেপলারের তথ্যমতে, কিছু জাহাজ এখনো এই বিপজ্জনক পথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট বলেন, ‘অন্যান্য অনেক ধরনের নৌযান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেলেও কিছু তেলের ট্যাংকার এখনো এই প্রণালি দিয়ে পূর্ব ও পশ্চিমে যাতায়াত করছে। তবে অনেক ক্ষেত্রে জাহাজগুলো তাদের ট্র্যাকিং সিস্টেম বা এআইএস বন্ধ রেখে অর্থাৎ সংকেতহীন অবস্থায় চলাচল করছে।’
তথ্যসূত্র: আল-জাজিরা
খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে, ট্রাম্পকে লারিজানি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেন, তাঁর এই হত্যাকাণ্ড ‘তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামিতে প্রলুব্ধ’ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি ‘অন্যায্য যুদ্ধে’ টেনে এনেছেন।
ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, ‘এখনো কি আমেরিকা ফার্স্ট (আমেরিকা আগে) নীতি অটুট আছে, নাকি ইসরায়েল আগে?’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা বা ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান সরকারের মালিকানায় থাকা অন্তত ২০টিরও বেশি জাহাজে হামলা বা ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত রাতে চালানো হামলার পর আক্রান্ত জাহাজের তালিকায় ইরানের একটি ‘সোলেইমানি-ক্লাস’ যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে।
এর আগে আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকা থেকে অন্তত ৮৭টি মরদেহ উদ্ধার করেছে।
ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয় বলে পেন্টাগনে এক ব্রিফিংয়ে জানান তিনি।
সূত্র: আল-জাজিরা
মার্কিন নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করছে না: ভারত
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর কট্টরপন্থী সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক (ওএএন)’-এ দাবি করেছিলেন, এই সংঘাতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করে থাকতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ওএএন নামের যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেলে মার্কিন নৌবাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের যে দাবি করা হয়েছে, তা ভুয়া ও মিথ্যা। এ ধরনের ভিত্তিহীন ও বানোয়াট মন্তব্যের ব্যাপারে আমরা আপনাদের সতর্ক করছি।’
ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া থেকে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই ভারতের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হলো।
এদিকে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয় বলে পেন্টাগনে এক ব্রিফিংয়ে জানান তিনি।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাওয়ার পর নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে আশ্রয়কেন্দ্র থেকে বের না হতেও বলা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
তথ্যসূত্র: বিবিসি
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭২: স্বাস্থ্য মন্ত্রণালয়
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে ৪৩৭ জন আহত হয়েছেন।
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী উত্তর ইসরায়েলে রকেট ছোড়ে। এর জবাবে ব্যাপক বিমান হামলার পাশাপাশি লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে স্থানীয়দের সরে যেতে বাধ্য করছে ইসরায়েল। ইতিমধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র: আল-জাজিরা
সিরিয়ার মাঠে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলি শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। তুরস্কের সীমান্তের কাছাকাছি এলাকায় পড়ে থাকা ক্ষেপণাস্ত্রটির পাশে স্থানীয় লোকজনের ভিড় করার বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে।
ক্ষেপণাস্ত্রটি ঠিক কখন ওই এলাকায় পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তুরস্কের দাবি, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কামিশলিতে পাওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূপাতিত ক্ষেপণাস্ত্রেরই অংশ বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
পূর্ব তেহরানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের
ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সামরিক স্থাপনাটি পূর্ব তেহরানে অবস্থিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, যুদ্ধবিমান দিয়ে ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু শাখার ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যেখানে হামলা করা হয়েছে, সেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি), কুদস ফোর্স, বাসিজ বাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দপ্তর ছিল। হামলার সময় স্থাপনাটিতে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে ইসরায়েল।
তথ্যসূত্র: আল-জাজিরা
আরব উপসাগরে ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা
আরব উপসাগরে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ কথা জানিয়েছে।
সংস্থাটি জানায়, ফুজাইরাহ উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে জাহাজ দুটির ফানেল ও স্টিলের পাত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরেকটি কন্টেইনারবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ওমান উপকূল এবং দুবাইয়ের পশ্চিমে আরও দুটি জাহাজের খুব কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে ইরান গত সোমবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।
জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমে গেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল-জাজিরা
তেহরানে নতুন করে হামলা শুরু ইসরায়েলের
ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘তেহরানজুড়ে ইরান সরকারের সামরিক অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ অতিরিক্ত আরও এক দফা হামলা শুরু করেছে।’
হামলার নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে আইডিএফ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাতে তাদের সাংবাদিকেরা তেহরানে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের বিমানবাহিনী পূর্ব তেহরানের একটি কম্পাউন্ডে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। সেখানে কমান্ড সেন্টার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের অবস্থান ছিল।
সূত্র: বিবিসি
‘আমাদের অবস্থান বদলায়নি’— যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য অস্বীকার স্পেনের মন্ত্রীর
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে তাঁর সরকারের অবস্থানে ‘কোনো পরিবর্তন আসেনি’। হোয়াইট হাউস দাবি করেছিল, স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আলবারেস তা সরাসরি নাকচ করে দিয়েছেন।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, স্পেন মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করতে রাজি হয়েছে। এ প্রসঙ্গে আলবারেস বলেন, প্রেস ব্রিফিংয়ে লেভিট আসলে কী বুঝিয়েছেন, সে সম্পর্কে তাঁর ‘কোনো ধারণা নেই’।
গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন। ইরান অভিযানে স্পেনের সামরিক বিভিন্ন ঘাঁটি মার্কিন বাহিনীকে ব্যবহার করতে বাধা দেওয়ায় তিনি এই হুঁশিয়ারি দেন।
স্পেনের রেডিও চ্যানেল ‘কাদেনা সারকে’ আলবারেস বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরানে বোমাবর্ষণ এবং আমাদের ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পেন সরকারের অবস্থান বিন্দুমাত্র বদলায়নি।’
আলবারেস যোগ করেন, ‘যুদ্ধের বিরুদ্ধে আমাদের ‘না’ বলার অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।’
সূত্র: বিবিসি
ইরানে নেতৃত্ব দিতে চাইলেই ‘মৃত্যু নিশ্চিত’: ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে
ট্রাম্পের ভাষায়, ‘আমরা এখন অনেক শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের (ইরানের) নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যাঁরা সেখানে নেতা হতে চাইছেন, দেখা যাচ্ছে তাঁদের সবারই মৃত্যু হচ্ছে।’
সূত্র: আল–জাজিরা
ইরাক সীমান্তে ‘সন্ত্রাসী তৎপরতা’ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা
ইরাক সীমান্তে ‘সন্ত্রাসী তৎপরতা’ নিয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার ইরাকের প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তানের (পিইউকে) প্রধান বাফেল তালাবানির সঙ্গে এক ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। আগের দিন মঙ্গলবার তালাবানির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে আরাগচি দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার পিইউকে এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের সঙ্গে আলাপকালে ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্য আরও ভালোভাবে বোঝার এবং যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব তৈরির বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, তালাবানির সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপ মূলত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। ইরানের পশ্চিমাঞ্চল থেকে দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতে কুর্দি গোষ্ঠীগুলোকে সংগঠিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল–জাজিরা
ইরানে ২ হাজারের বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
ইরানে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।
লেভিট বলেন, এই অভিযানের ফলে ইরানের আকাশসীমার সর্বত্র এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে।
লেভিট আরও জানান, অভিযানে ইরানের ২০টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শ্রীলঙ্কা উপকূলে ডুবিয়ে দেওয়া একটি সাবমেরিনও রয়েছে।
সূত্র: বিবিসি
লেবাননে স্থল অভিযান না চালাতে নেতানিয়াহুকে অনুরোধ মাখোঁর
লেবাননের ‘অত্যন্ত উদ্বেগজনক’ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বুধবার বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। এর মধ্যে খবর পাওয়া গেছে, জাতিসংঘ নির্ধারিত লেবানন-ইসরায়েল সীমান্ত পেরিয়ে লেবাননের বেশ কিছু গ্রামে ইসরায়েলের সেনারা ঢুকে পড়েছেন।
অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাখোঁ বলেন, ‘আমি হিজবুল্লাহর দিক থেকে ইসরায়েল ও অন্য কোথাও সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।’
মাখোঁ যোগ করেন, ‘একইভাবে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে এবং দেশটিতে স্থল অভিযান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি।’
মাখোঁ জানান, হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় লেবাননের সশস্ত্র বাহিনীকে ফ্রান্স সমর্থন দিয়ে যাবে। লেবাননের পাশাপাশি বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তাঁর দেশ।
সূত্র: বিবিসি
ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের ভোট শুরু অল্প কিছুক্ষণের মধ্যে
ইরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করা সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে দেশটির কংগ্রেসে অল্প কিছুক্ষণের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রস্তাব পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হবে। তবে এর আগেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। এই প্রস্তাব পাস হলেও যুদ্ধের মোড় কতটা বদলে যাবে, তা এখনো স্পষ্ট নয়।
ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে গেছেন এবং যুদ্ধের সপক্ষে একেক সময় একেক যুক্তি দিচ্ছেন। এখন পর্যন্ত বেশির ভাগ রিপাবলিকান এই প্রস্তাব আটকে দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে তাঁরা অবস্থান পরিবর্তন করতে পারেন।
কতজন রিপাবলিকান দলের বিরুদ্ধে গিয়ে এই প্রস্তাবের পক্ষে ভোট দেন সেটা দেখার বিষয়। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্য থেকেও একজন বিপক্ষে ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা একটি দ্বিপক্ষীয় প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন তাঁরা।
সিনেটের ১০০ সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে ৫২ জন এবং পক্ষে ৪৭ জন ভোট দিয়েছেন। ফলে যুদ্ধ সীমিত করার এই ‘ওয়ার পাওয়ার্স রেজুলেশন’ বা যুদ্ধ ক্ষমতা সংশ্লিষ্ট প্রস্তাবটি আর এগোতে পারছে না।
প্রস্তাবটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো। তবে এর আগেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাও ব্যর্থ হয়েছিল।
সূত্র: আল-জাজিরা
অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ পর্যন্ত ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বেশ কয়েকটি ইরানি শহরের হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং বাজারে এসব হামলা চালানো হয়েছে।
তালিকায় থাকা উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে তেহরানের নিলুফার চত্বরের আবাসিক এলাকা, তেহরান ও আহভাজের হাসপাতাল, তেহরান গ্র্যান্ড বাজার, রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্স এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয় অন্যতম।
বাঘাই আরও দাবি করেন, উত্তর-পশ্চিম ইরানের মারাগেহ অঞ্চলের আবাসিক এলাকা এবং ফার্স প্রদেশের লামের্ডের একটি খেলাধুলার হলঘরে হামলা চালানো হয়েছে। এই দুই ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
সূত্র: আল-জাজিরা
মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় সীমান্তে ‘প্রস্তুত’ কুর্দি যোদ্ধারা
ইরানে আন্তসীমান্ত সামরিক অভিযানে সহায়তার জন্য ইরাকি কুর্দিদের কাছে যুক্তরাষ্ট্র সাহায্য চেয়েছে বলে খবর পাওয়া গেছে। কুর্দি কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের বেসরকারি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানিয়েছে।
উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পিএকে) কর্মকর্তা খলিল নাদিরি জানান, তাঁদের কিছু বাহিনী সুলাইমানিয়া প্রদেশের ইরান সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে এবং তারা বর্তমানে ‘প্রস্তুত’ অবস্থায় রয়েছে।
নাদিরি আরও জানান, সম্ভাব্য অভিযানের বিষয়ে মার্কিন কর্মকর্তারা কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো তথ্য দেননি।
অন্য একটি কুর্দি-ইরানি গোষ্ঠী কোমালার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের বাহিনী এক সপ্তাহের মধ্যে সীমান্ত অতিক্রম করার জন্য প্রস্তুত এবং বর্তমানে তারা ‘উপযুক্ত পরিবেশের’ জন্য অপেক্ষা করছে।
সূত্র: আল-জাজিরা
প্রতিবেশী দেশে ইরানের হামলা আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘন: আরব লিগ
প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলার বিষয়ে আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত।
গতকাল বুধবার এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং এটি ‘সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীসুলভ’ আচরণের নীতির ওপর এক বড় আঘাত।
ঘেইত আরও জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে।
আরব লিগের প্রধান যোগ করেন, ইরান বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো আরব রাষ্ট্রই ছোট করে দেখছে না। তবে এই সংকট অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা করার জন্য গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ
হরমুজ প্রণালিতে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ।
আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, ইরানের হুমকির কারণে সেখানে এত বিপুলসংখ্যক নাবিক আটকা পড়েছেন। ফলে ওই অঞ্চলে নৌ-বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর পাশাপাশি অঞ্চলটিতে বিভিন্ন প্রমোদতরীর আরও প্রায় ১৫ হাজার যাত্রীও চরম দুর্ভোগে পড়েছেন।
হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সাধারণ পরিস্থিতিতে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত থাকবে: তুরস্ককে ইরান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর তুর্কি সমকক্ষ মন্ত্রী হাকান ফিদানকে ফোনে এই সিদ্ধান্তের কথা জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, ফোনালাপে আরাগচি বলেছেন, ‘শত্রুদের অশুভ তৎপরতা’ বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী থামবে না। তিনি দাবি করেন, যেসব ঘাঁটি থেকে ইরানের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে, কেবল সেগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করে।
তুরস্কের আকাশসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ঘটনায় আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ঘটনার পরপরই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হলো।
এর আগে তুরস্ক জানায়, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের ওপর ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, তা স্পষ্ট নয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগর উপকূলের দরতিয়ল এলাকায় পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের
সৌদি আরব আজ বৃহস্পতিবার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ‘আল-খারজ শহরের বাইরে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
সূত্র: বিবিসি
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরায়েলের সেনাবাহিনীর তথ্যমতে, ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বুধবার ও আজ বৃহস্পতিবার দফায় দফায় এই হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এসব ‘হুমকি প্রতিহত’ করতে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রয়েছে।
সতর্কবার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ‘নাগরিকদের দায়িত্বশীল হওয়ার এবং নির্দেশনাবলি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে করে জীবন রক্ষা পাবে। সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।’
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। (বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিয়োজিত) হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলি যথাযথভাবে অনুসরণ করুন।’
সূত্র: আল-জাজিরা
তেহরানজুড়ে রাতভর ব্যাপক বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানে আগের কয়েক ঘণ্টা থেকে শুরু হওয়া হামলা আজ বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
কেবল রাজধানী নয়, দেশের অন্যান্য শহর থেকেও সামরিক সদর দপ্তর ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এদিকে বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ১৭ ও ১৮তম দফার হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে।
সূত্র: আল-জাজিরা
কুয়েত উপকূলে ট্যাংকারে বিস্ফোরণ : ইউকেএমটিও
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে ৩০ নটিক্যাল মাইল (প্রায় সাড়ে ৫৫.৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
নোঙর করে থাকা একটি ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, তিনি জাহাজের বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন। এরপর একটি ছোট নৌকাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ইউকেএমটিও আরও জানায়, জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া জাহাজটিতে পানি ঢুকে পড়েছে। তবে সব ক্রু নিরাপদ আছেন।
সূত্র: আল-জাজিরা
দোহার মার্কিন দূতাবাসের কাছের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
কাতার সরকার রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের কাছের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় আরও জানায়, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে এসব বাসিন্দাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে: বিশ্লেষকের সতর্কবার্তা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আল-জাজিরাকে বলেন, ‘যদি হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম একটা সময়ে প্রতি ব্যারেল ১৫০ ডলারে উঠে যেতে পারে। মার্কিন নৌবাহিনী এই প্রণালি দিয়ে চলাচল করা ট্যাংকারগুলোকে আর পাহারা দিতে না পারায় এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
হির্স বলেন, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে আমরা এরই মধ্যে প্রভাব পড়তে দেখছি। (হামলার) প্রথম দিনেই দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। গত সোম ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।’
ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে উল্লেখ করে হির্স বলেন, ‘গ্যাসনির্ভর দেশগুলো এখন পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যৎ অর্ডারেও প্রভাব ফেলছে।’
হির্স সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এই পরিস্থিতির বড় প্রভাব পড়বে। এমনটা ঘটলে অভ্যন্তরীণভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।’
সূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না: কানাডার প্রধানমন্ত্রী
ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে ক্যানবেরায় একত্রে বক্তব্য দেওয়ার সময় মার্ক কার্নি বলেন, (যুদ্ধে) অংশগ্রহণের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা যায় না।
এর আগে মার্ক কার্নি অবশ্য বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’। তবে তিনি এ কথাও বলেছিলেন, কানাডা তার মিত্রদের পাশে থাকবে।
সূত্র: আল-জাজিরা
কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পেন্টাগনের
কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম–পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
নিহত এই সেনার নাম রবার্ট এম মারজান (৫৪) বলে মনে করছে পেন্টাগন। তিনি চিফ ওয়ারেন্ট অফিসার–৩ পদমর্যাদার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তিনি।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, মারজান ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় ঘটনাস্থলে ছিলেন। সেখানে নিহত ষষ্ঠ মার্কিন সেনা তিনিই বলে মনে করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মারজানের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা হবে।
এখনো মারজানের কোনো ছবি প্রকাশ করেনি পেন্টাগন।
গত রোববার পোর্ট শুয়াইবার মার্কিন কমান্ড সেন্টারে একটি ড্রোন আঘাত হানে। এ হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।
সূত্র: বিবিসি
ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জেলেনস্কির
ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেছেন, তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়।
জেলেনস্কি জানান, তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাত ও কাতার এবং আজ জর্ডান ও বাহরাইনের সঙ্গে কথা বলেছেন।
ইউক্রেনীয় কর্মকর্তাদের জেলেনস্কি নির্দেশ দিয়েছেন, এমন পরিকল্পনা তৈরি করতে, যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না।
এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে।
সূত্র: বিবিসি
ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরান আজ বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এএফপির প্রতিবেদকেরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
হামলার আশঙ্কায় দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরানো হচ্ছে
কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সরানো শুরু হয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইতিমধ্যে যাঁদের সরিয়ে নেওয়া হয়েছে, তাঁদের জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানো হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রোশবশত কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
গতকাল বুধবার এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এই মন্তব্য করেন। তিনি যুদ্ধ শুরুর আগে ইরানের সঙ্গে ওয়াশিংটনের তথাকথিত আলোচনামূলক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। বলেন, তথ্যের বিকৃতি পরমাণু আলোচনাকে ব্যর্থ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করে আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, তিনি তাঁকে নির্বাচিত করা আমেরিকান জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা
ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরায়েলের বিমানবাহিনী এই হামলা চালায়। হামলা চালিয়ে উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান।
এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই বলেন, ইসরায়েলের বিমানবাহিনী ইরানের ইসফাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র লিখেছেন, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। একই সঙ্গে অঞ্চলটির আকাশে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা।
তথ্যসূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ঘোষণা দিয়েছেন যে, জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে তাঁর দেশের ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।
আলবানিজ অস্ট্রেলীয় পার্লামেন্টে বলেন, তাঁর সরকার অঞ্চলটিতে (মধ্যপ্রাচ্য) ছয়টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। তবে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, দুটি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া সব বিদেশিদের নিজ নিজ দেশে ফিরতে সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তাঁর দেশের সরকার।
এক্সে দেওয়া এক পোস্টে বদর আল-বুসাইদি লিখেছেন, ‘চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।’
ওমান সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আটকে পড়া মানুষদের স্বদেশে ফেরাতে ফ্লাইটের ব্যবস্থা করছে বলে জানান বদর আল-বুসাইদি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার মানবিক অধিকার রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাংকারে আঘাত হেনেছে।
আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক–বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না।
আইআরজিসি বলেছে, ‘এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে।’
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি আরও বলেছে, তারা আগেই জানিয়েছিল যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময়ে হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন।
এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। এখন দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।
তথ্যসূত্র: বিবিসি, এএফপি
যুদ্ধজাহাজ ডোবানোর জন্য যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এই হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার প্রসঙ্গে আজ বৃহস্পতিবার এক্স পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে।
গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে। আর ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহাজটিতে ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
কাতারের দোহার পর বাহরাইনের মানামায় একাধিক বিস্ফোরণ
এবার বাহরাইনের রাজধানী মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় থাকা বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন।
এর আগে আজ সকালে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহায় অবস্থানরত এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানান।
দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা আগেই জানিয়েছিলেন কাতারের কর্মকর্তারা।
এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান।
এদিকে, আজ সকালে ইরানের রাজধানী তেহরানেও দফায় দফায় বিস্ফোরণে শব্দ শোনা যায়। উড়তে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ষষ্ঠ দিনের মতো তেহরানসহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বলেছে, তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
এর বাইরে এ বিষয়ে আর কোনও তথ্য দেয়নি ইরনা।
সূত্র: আল জাজিরা
ইরাকে বন্দরে তেল ট্যাংকারে হামলা
ইরাকের খোর আল-জুবাইর বন্দরে তেল ট্যাংকারে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
ইরাকের একটি নিরাপত্তা সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানায়, একটি নৌকা ইরাকে বন্দর খোর আল-জুবাইরে বাহামা পতাকাযুক্ত একটি তেল ট্যাংকারে আঘাত করে। এতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল ছড়িয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা।
তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা: আইআরজিসি
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা হামলা শুরু করে ইরান।
সূত্র: আল জাজিরা।
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার ইরানের হামলা
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার হামলা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এর আগে কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে তেহরান। হামলায় এখন পর্যন্ত ওই ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
ইরানের দুটি স্কুলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানি গণমাধ্যম
ইরানের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি।
ইরানের আধাসরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে আঘাত হেনেছে। ফারস নিউজ, একটি শ্রেণিকক্ষের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। হামলায় স্কুলের কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। এতে অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়।
সূত্র: আল জাজিরা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা হামলা, কোন দেশে কত নিহত
ইরান: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় কমপক্ষে ১,২৩০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে মিনাবের একটি বিদ্যালয়ে গত শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীসহ ১৭৫ জন নিহত।
ইসরায়েল: ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ মার্চ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেইত শেমেশে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত।
যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় তারা নিহত হন।
লেবানন: গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০২ জন নিহত হয়েছেন।
কুয়েত: ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত: তিনজন নিহত হয়েছেন।
ওমান: উপকূলের কাছে একটি ট্যাংকারে হামলায় একজন নিহত হয়েছেন।
বাহরাইন: বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
কাতারে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, কাতারে মোতায়েন ব্রিটিশ স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি অতিরিক্ত 'টাইফুন' যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য।
সাইপ্রাসে হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্টারমার জানান, ড্রোন বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার আগামীকাল সাইপ্রাসে পৌঁছাবে। এ ছাড়া ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী ‘এইচএমএস ড্রাগন’।
স্টারমার বলেন, ‘ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিক এবং আমাদের মিত্রদের রক্ষায় আমরা নিরাপত্তা বলয় বজায় রাখব।’ তিনি আরও জানান, সরকার এই সুরক্ষা ব্যবস্থা প্রতিদিন আরও শক্তিশালী করছে এবং উপসাগরীয় অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করছে।
সূত্র: বিবিসি
বৈরুতের একাংশ গাজার মতো ধ্বংস করার হুমকি ইসরায়েলের, নিহত ১০০ ছাড়াল
লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
এর মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ।
লেবাননের সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেছে মন্ত্রণালয়।
এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ হুমকি দিয়ে বলেছেন, ‘খুব শিগগিরই দাহিয়েহ এলাকা খান ইউনিসে পরিণত হবে।’ উল্লেখ্য, দাহিয়েহ বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর খান ইউনিস হলো ফিলিস্তিনের গাজা সিটির দক্ষিণাঞ্চলের একটি এলাকা। যুদ্ধবিরতির আগে গাজাজুড়ে প্রায় দুই বছরে ধরে ইসরায়েল হামলা চালায়। এতে গাজাসহ খান ইউনিসে ধ্বংস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: আল জাজিরা।
সিরিয়ার ফাঁকা মাঠে ক্ষেপণাস্ত্রের আঘাত
তেলের অবকাঠামো এলাকায় হামলা হয়েছে: বাহরাইন
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির তেলের অবকাঠামো এলাকার একটি স্থাপনায় হামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে বলা হয়েছে, একটি স্থাপনা নিশানা করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির তেল শোধনাগার অবস্থিত।
সূত্র: আল জাজিরা
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাঁকে যুক্ত থাকতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে তেহরান ‘সময় অপচয়’ করবে।
ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি জানেন উল্লেখ করে ট্রাম্প বলেন, এটা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনির ছেলে দুর্বল। নির্বাচন (ইরানের পরবর্তী নেতা) প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে।’
ট্রাম্প বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতাকে মানবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি করলে আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের ঝুঁকি তৈরি হবে। তিনি আরও বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যে ইরানে সমৃদ্ধি এবং শান্তি আনবেন।’
সূত্র: আল জাজিরা।
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, এ দাবি ‘ভিত্তিহীন’: জাতিসংঘে ইরানের মিশন
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়নি বলে দাবি করেছে জাতিসংঘে ইরানের মিশন। তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে—এমন অভিযোগকে ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ বলে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজ ওই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে গুলি করা হবে।
জাতিসংঘে ইরানের মিশন এক্স-এ একটি পোস্টে জানায়, ইরান আন্তর্জাতিক আইন ও নৌযাত্রার স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বরং যুক্তরাষ্ট্রই নৌ সুরক্ষা বিপন্ন করেছে।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ ডুবিয়ে দিয়েছে কোনও সতর্কতা না দিয়েই। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সূত্র: আল জাজিরা
মিস্টার প্রেসিডেন্ট (ট্রাম্প), আপনার প্ল্যান ‘এ’ ব্যর্থ, প্ল্যান ‘বি’ আরও ব্যর্থ হবে: ইরানের পরররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্ল্যান ‘এ’ ব্যর্থ, প্ল্যান ‘বি’ আরও ব্যর্থ হবে।
ইরানের শীর্ষ কূটনীতিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য প্ল্যান ‘এ’ ব্যর্থ হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট; আপনার প্ল্যান ‘বি’ হবে আরও বড় ব্যর্থতা।’ তিনি উল্লেখ করে বলেন, ‘অনন্য চুক্তি’ করার সুযোগ আলোচনার সর্বশেষ রাউন্ডে শেষ হয়ে গেছে।
আব্বাস আরাগচি বলেন, ‘ইসরাইল ফার্স্ট’ মানেই সবসময় ‘আমেরিকা লাস্ট’।
সূত্র: আল জাজিরা
লেবাননকে সাঁজোয়া যান দিচ্ছে ফ্রান্স
লেবাননকে সাঁজোয়া যান ও আভিযানিক সহায়তা দিতে সম্মত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি লেবাননে যুদ্ধের বিস্তৃতি না ঘটাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্য এক্স–এ ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স লেবাননের সেনাবাহিনীকে ‘সাঁজোয়া যান, আভিযানিক এবং রসদ সহায়তা’ দেবে। তিনি লেবানন সরকারের প্রতি ‘পূর্ণ সহায়তা’ অঙ্গীকারও করেছেন।
ইসরায়েলের হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হাজার হাজার বেসামরিক নাগরিকদের জন্য কয়েক টন ওষুধ এবং সহায়তা পাঠাচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, লেবাননকে যেন আবারও যুদ্ধের মধ্যে টেনে নেওয়া না হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো লেবাননের নাগরিকদেরও শান্তি এবং নিরাপত্তার অধিকার রয়েছে।
এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তাঁর দেশের ওপর ইসরায়েলের চলমান হামলায় হস্তক্ষেপের জন্য ফ্রান্সের প্রতি অনুরোধ করেছিলেন।
সূত্র: আল জাজিরা
ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে যাওয়ার’ ঘোষণা ইসরায়েলের
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে প্রবেশ করছে’। তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানের মাধ্যমে ‘ইরানি শাসনব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরও গুঁড়িয়ে দেওয়া হবে’।
আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানকে ‘একঘরে’ করে ফেলেছে। ইরান এখন এমন এক ‘দুর্বল অবস্থায়’ রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
ইসরায়েলের এ সামরিক কর্মকর্তা আরও জানান, গত ছয় দিন ধরে ইসরায়েল ইরানে ‘বিরতিহীনভাবে’ হামলা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গতিতে অভিযান এগিয়ে চলছে।
এক বিবৃতিতে এ জেনারেল লিখেছেন, ‘আকস্মিক হামলার ধাপটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এই ধাপে আমরা আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কার্যকারিতা কমিয়ে দিয়েছি। এখন আমরা অভিযানের পরবর্তী ধাপে যাচ্ছি।’
জেনারেল ইয়াল জামির আরও বলেন, ‘এই ধাপে আমরা ইরানের শাসনব্যবস্থা ও তাদের সামরিক শক্তি আরও ধ্বংস করব। আমাদের হাতে আরও কিছু চমক আছে, যা আমি এখন প্রকাশ করতে চাই না।’
লেবানন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে ‘কৌশলগতভাবে ভুল’ করেছে। ইসরায়েল এখন লেবাননের সম্মুখভাগসহ দেশটির গভীরে ‘শক্তিশালী হামলা’ চালাচ্ছে।
সূত্র: বিবিসি
উত্তেজনা বাড়লেও মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা মোতায়েন করবে না জার্মানি
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বর্তমানে আন্তর্জাতিক মিশনগুলোতে জার্মানির যে পরিমাণ সামরিক অবদান রয়েছে, তার বাইরে অতিরিক্ত কোনো বাহিনী পাঠানোর পরিকল্পনা বার্লিনের নেই।
জার্মান নৌবাহিনী বর্তমানে লেবাননে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন ‘ইউনিফিলে’ অংশ নিচ্ছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা কার্যক্রমের ওপর।
এই বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসের মন্তব্যের প্রতিফলন ঘটেছে। পার্লামেন্টে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ‘জার্মানি এই যুদ্ধের কোনো পক্ষ নয়।’
সূত্র: আল–জাজিরা
কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে প্রবাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিরাপদে সম্ভব হলে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকেরা বাণিজ্যিক বা অন্য কোনো উপায়ে দ্রুত দেশ (কুয়েত) ত্যাগ করুন। যারা দেশ (কুয়েত) ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’
সূত্র: বিবিসি
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সামরিক বাহিনী বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেনাবাহিনী। এই হুমকি মোকাবিলায় বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’
সূত্র: আল–জাজিরা
লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত ৪
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মাশঘারা শহরের একটি বাড়িতে ইসরায়েলের বাহিনীর হামলায় পাঁচ বছরের এক শিশু ও সাত বছরের এক কিশোরসহ মোট চারজন নিহত হয়েছেন।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় এক নারীও আহত হয়েছেন।
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে এর আগে গত জানুয়ারি মাসেও বেকা উপত্যকায় হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই হিজবুল্লাহর অবকাঠামো থাকার দাবি করে সোহমোর ও মাশঘারা অঞ্চলের বাসিন্দাদের হুমকি দিয়েছিলেন।
সূত্র: আল–জাজিরা
ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমিরাত পৌঁছানোর আগে ফিরে গেল ফরাসি বিমান
মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার মুখে একটি ফরাসি বিমান মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।
ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, এয়ার ফ্রান্সের চার্টার্ড বিমানটির সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফরাসি নাগরিকদের নিয়ে আসার কথা ছিল। তিনি যুক্ত করেন, বিমানটি মাঝপথ থেকে ফিরে আসার ঘটনাটি ওই অঞ্চলের অস্থিরতা এবং নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার জটিলতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে সতর্কতা বার্তা পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানের ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন প্রতিহত করেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
ইরানি কূটনীতিক ও আইআরজিসি কমান্ডারদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাসে দায়িত্বরত ইরানি কূটনীতিকদের দেশটির বর্তমান সরকারের পক্ষ ত্যাগ করে রাজনৈতিক আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডারদের প্রতি নিজের আগের দেওয়া প্রস্তাব ও হুমকির পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। তিনি তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, যদি তাঁরা পদত্যাগ করেন, তবে তাদের পূর্ণ দায়মুক্তি দেওয়া হবে। আর যদি তাঁরা তা না করেন, তবে তাঁদের মেরে ফেলা হবে।
সূত্র: আল-জাজিরা
ইরানের সক্ষমতা ‘প্রতি ঘণ্টায়’ গুঁড়িয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
হোয়াইট হাউসে চলমান বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘চমৎকার ইসরায়েলি অংশীদারদের’ ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা ‘নির্ধারিত সময়ের আগেই শত্রুকে পুরোপুরি গুঁড়িয়ে দিচ্ছে এবং এমনভাবে ধ্বংস করছে, যা মানুষ আগে কখনো দেখেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রতি ঘণ্টায় ইরানের আরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করছি, সেগুলো অকেজো করে দিচ্ছি।’
কোনো প্রমাণ উপস্থাপন করা ছাড়াই ট্রাম্প দাবি করেন, ইরানের এখন ‘কোনো বিমান বাহিনী নেই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই’ এবং তাদের সব বিমান ‘নিশ্চিহ্ন হয়ে গেছে’।
সূত্র: আল–জাজিরা
ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
কিউবা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আগে এই কাজটা (ইরান পরিস্থিতি) শেষ করতে চাই। তবে ওটা (কিউবা) এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।’
দেশটির নির্বাসিত জনগণ এখন ‘কিউবায় ফিরে যাবে’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আশা করি স্থায়ীভাবে থাকার জন্য নয়... আমরা বিষয়টাকে এতটাও সুন্দর করতে চাই না যে, আপনারা সেখানেই থেকে যান। তবে কিছু মানুষ হয়তো থাকতে চাইবে। তারা কিউবাকে অনেক ভালোবাসে।’
সূত্র: আল-জাজিরা
ইরান অভিযানে গোলাবারুদের কোনো ঘাটতি নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার মতো প্রয়োজনীয় সম্পদ ও দৃঢ়তা যুক্তরাষ্ট্রের রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
চলমান সংঘাত নিয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়ে যেতে পারবে না বলে ইরানের যে ধারণা রয়েছে, তা একটি বড় ভুল।
হেগসেথ বলেন, ‘ইরান আশা করছে, আমরা এটি বজায় রাখতে পারব না। এটা আসলে একটি অত্যন্ত ভুল হিসাব।’
হেগসেথ যোগ করেন, এই অভিযান চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা এবং মানসিক ইচ্ছা উভয় যুক্তরাষ্ট্রের রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই। আমাদের রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক অস্ত্রের যে মজুদ রয়েছে, তা দিয়ে আমরা যত দিন প্রয়োজন এই অভিযান চালিয়ে যেতে পারব।’
সূত্র: আল–জাজিরা
ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, গত ৭২ ঘণ্টায় ইরানজুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে।
অ্যাডমিরাল কুপার যোগ করেন, ‘গত কয়েক ঘণ্টার মধ্যে আমরা ইরানের একটি ড্রোনবাহী জাহাজে আঘাত করেছি, যা আকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানবাহী রণতরীর সমান। এই মুহূর্তে জাহাজটিতে আগুন জ্বলছে।’’
সূত্র: বিবিসি
ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কিছুক্ষণ আগে তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, এই হামলায় তারা ‘খাইবার শেকান’ নামক উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যাতে ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা যুক্ত ছিল।
ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে ক্লাস্টার বোমার বিস্ফোরণ এবং একটি বিশাল এলাকাজুড়ে ছোট ছোট বোমা বৃষ্টির মতো পড়ার ভিডিও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‘খাইবার শেকান’ শব্দের অর্থ ‘দুর্গ ধ্বংসকারী’। এটি ইরানের একটি অত্যন্ত অত্যাধুনিক অস্ত্র, যা ২০২২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এর অগ্রভাগ নিয়ন্ত্রণযোগ্য (ম্যানুভারেবল ওয়ারহেড), যা অবতরণের সময় খুলে যায় এবং প্রায় ২০টি ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ছোট বোমায় প্রায় আড়াই কেজি বিস্ফোরক থাকে। বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার কারণে এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এই বিধিনিষেধ কেবল স্বাক্ষরকারী দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ইসরায়েল বা ইরান—কোনো দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
সূত্র: আল–জাজিরা
৬ মার্চ থেকে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজের সীমিত বাণিজ্যিক ফ্লাইট চালু
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, ৬ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে তারা আবুধাবি থেকে কিছু গুরুত্বপূর্ণ গন্তব্যে সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। গন্তব্যগুলোর মধ্যে রয়েছে কায়রো, দিল্লি, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্ক, প্যারিস, মস্কো, টরন্টো এবং জুরিখ।
আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে আকাশপথ বন্ধ থাকায় ইতিহাদের নিয়মিত সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল। তবে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আল–জাজিরা
তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে হামলার নিন্দা ইরানের
তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার এই কমপ্লেক্সে হামলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের কর্মকর্তারা জানান, কমপ্লেক্সের ১২ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়ামটিতে হামলা চালানো হয়েছে। তারা স্থানটিকে দেশের সম্মিলিত স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং অলিম্পিক সনদের চরম লঙ্ঘন উল্লেখ করে বিশ্ববাসীর কাছে এর বিচার দাবি করেছেন।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় স্টেডিয়ামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল–জাজিরা
কুয়েতের মার্কিন দূতাবাস খালি করা হচ্ছে: সিবিএস
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দূতাবাসটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইরান। গত মঙ্গলবার থেকে কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিবেচনা করে নিজেদের জরুরি নয় এমন কূটনৈতিক এবং তাঁদের পরিবারকে কুয়েতসহ বাহরাইন, ইরাক, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত কুয়েতের
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি কুয়েতের আকাশসীমা লঙ্ঘন করেছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: আল–জাজিরা
বাহরাইনে সাইরেন সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
কিছুক্ষণ আগে বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নাগরিক ও বাসিন্দাদের জরুরি সতর্কবার্তা দিয়ে দ্রুত কাছের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলেছে। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল–জাজিরা
আঞ্চলিক সংকট নিয়ে সৌদি ও আমিরাতের প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আঞ্চলিক সংকটের গভীরতা নিয়ে আলোচনা করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা এ আলোচনা করেন।
দুই নেতা গত এক সপ্তাহে ইরান থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো ‘আগ্রাসী হামলার’ তীব্র নিন্দা জানান।
ইরান যুদ্ধে এআই ব্যবহারের প্রতিবাদ অধিকারকর্মীদের
ইরান হামলায় মার্কিন সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রতিবাদ জানাচ্ছেন অধিকারকর্মীরা।
একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ওপেনএআইয়ের অংশীদারিত্বের জেরে চ্যাটজিপিটি বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। অধিকারকর্মীদের অভিযোগ, এ যুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান হামলা বন্ধের একটি প্রস্তাব স্থানীয় সময় বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়েছিল। কিন্তু প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইনপ্রণেতা।
প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১৯ জন এবং পক্ষে ২১২ জন ভোট দেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের পক্ষ জিতে। ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। তবে দুজন রিপাবলিকান প্রস্তাবের পক্ষে এবং চারজন ডেমোক্র্যাট প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অর্থাৎ তাঁরা দলীয় সিদ্ধান্তের বিপরীতে ভোট দেন।
প্রস্তাবটির বিরোধীরা ডেমোক্র্যাটদের অভিযুক্ত করে বলেন, তাঁরা কেবল ট্রাম্পের বিরোধিতা করতে গিয়ে এই বিষয়টি সামনে এনেছেন, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
হাউস ইন্টেলিজেন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিক ক্রফোর্ড বিতর্কের সময় বলেন, ‘আমরা সবাই জানি, প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প না হলে আজ আমরা এখানে থাকতাম না।’
অন্যদিকে, প্রস্তাবের উদ্যোক্তারা জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকার কথা। তা ফিরিয়ে আনতেই এই প্রস্তাব আনা হয়েছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানজুড়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ছয়জন মার্কিন সেনাও রয়েছেন। এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে।
প্রস্তাবের সমর্থকেরা মনে করেন, যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলে ট্রাম্পকে দেশবাসীর কাছে স্পষ্ট করতে হতো, কেন এই যুদ্ধ এবং এর শেষ কোথায়। ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস বলেন, ‘এটি (ট্রাম্প) প্রশাসনের নিজের বেছে নেওয়া একটি যুদ্ধ। কোনো অনুমোদন, সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সমাপ্তির পরিকল্পনা ছাড়াই এটি শুরু করা হয়েছে।’
সূত্র: রয়টার্স
ইরানের সম্পদ বাজেয়াপ্তের কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের দেশে থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার কথা বিবেচনা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তথাকথিত ‘ছায়া অর্থায়ন নেটওয়ার্কের’ বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলে তেহরানের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বন্ধ হয়ে যেতে পারে।
গত শনিবার থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া যৌথ হামলার প্রতিবাদে ইরান ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এবং সংযুক্ত আরব আমিরাতে বারবার হামলা চালিয়েছে। শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং কয়েকশ বেসামরিক নাগরিক নিহত হন।
সূত্র: আল-জাজিরা
৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত সৌদি আরবের
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানঘাঁটিটি লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে শনাক্ত ও ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।
সূত্র: আল–জাজিরা
কাতারে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে
কাতারের কর্তৃপক্ষ দেশজুড়ে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকুন এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকুন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র: আল-জাজিরা
উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের নতুন হামলা
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। গত কয়েক দিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা।
বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ১৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া মার্কিন সাবমেরিনে ছিলেন অস্ট্রেলিয়ার ৩ জন নাগরিক: আলবানিজ
ভারত মহাসাগরে ইরানের একটি সামরিক জাহাজ ডুবিয়ে দেওয়া মার্কিন পরমাণুচালিত সাবমেরিনে অস্ট্রেলিয়ার ৩ জন নাগরিক ছিলেন। আজ শুক্রবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আলবানিজ বলেন, ‘সাধারণত আমরা এ ধরনের বিষয় নিশ্চিত করি না। তবে এনএসসির (জাতীয় নিরাপত্তা কমিটি) বৈঠক এবং জনস্বার্থের কথা বিবেচনা করে আমি নিশ্চিত করছি, ওই সাবমেরিনে অস্ট্রেলিয়ার ৩ জন নাগরিক ছিলেন।’ তবে তিনি জোর দিয়ে বলেন, অস্ট্রেলিয়ার কোনো সদস্য ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেয়নি।
আলবানিজ আরও জানান, তিন দেশীয় সামরিক জোট ‘অকাসের’ অংশ হিসেবে মিত্র বাহিনীর সাবমেরিনে অভিজ্ঞতা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার ওই তিন সদস্য সেখানে অবস্থান করছিলেন।
গত বুধবার শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এতে অন্তত ৮৭ জন ইরানি নাবিক নিহত এবং ৩২ জনকে উদ্ধার করা হয়। বেশ কয়েকজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র: আল-জাজিরা
তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও বিকট বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল-জাজিরার প্রতিনিধি।
তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: আল–জাজিরা
স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের মোকাবিলায় প্রস্তুত ইরান: আরাগচি
ইরানে যদি কোনো স্থল অভিযান চালানো হয়, তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এ হুঁশিয়ারি দেন।
ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছেন।
এ প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধে কেউ জয়ী হবে না।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের প্রতি সমর্থন: মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরাক ও এ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি অভিযান চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ এসব হামলা চালিয়েছে।
তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ছাড়া লক্ষ্যবস্তু করা নির্দিষ্ট স্থানগুলোর নামও উল্লেখ করেনি গোষ্ঠীটি।
আইআরআই মূলত এই অঞ্চলে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর একটি মোর্চা। এ জোট অতীতে আইএসআইএল-এর (আইএস) বিরুদ্ধে লড়াই করেছিল। গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে এর আগেও বিভিন্ন সময়ে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র
সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে’ রুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসেন্ট আরও উল্লেখ করেন, এটি একটি ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’। যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়।
রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন।
তথ্যসূত্র: বিবিসি
ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির মধ্যাঞ্চলীয় আল-খারজ প্রদেশের পূর্ব দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রুখে দেওয়া হয়েছে। পরে সেটিকে ধ্বংস করা হয়।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা
বাহরাইনের রাজধানী মানামার একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। ওই বাণিজ্যিক ভবনে ইসরায়েলি দূতাবাস অবস্থিত।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্সটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
আজ শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: ডন
ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা এখন ‘সময়ের অপচয়’: ট্রাম্প
ইরানে মার্কিন স্থল সেনা মোতায়েনের বিষয়টি বর্তমানে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মনোভাব ব্যক্ত করেন।
টেলিফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তাদের নৌবাহিনী শেষ, হারানোর মতো যা কিছু ছিল, তার সবই তারা হারিয়েছে।’
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানে বিদেশি সেনা মোতায়েন করা হলে তা দখলদারদের জন্য বিপর্যয় ডেকে আনবে। আরাগচির এ সতর্কবার্তাকে ‘অর্থহীন মন্তব্য’ বলে উড়িয়ে দেন ট্রাম্প।
তথ্যসূত্র: আল–জাজিরা