ইরান চুক্তি: ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্পের ইরান চুক্তি মেনে নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন ইসরায়েলের একমাত্র মিত্র যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের তেল নিষেধাজ্ঞা তুলে নেবে; ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ রাখতে হবে। ভ্যান্স ইসরায়েলের বৈরুত হামলার নিন্দা করে জানান, তাদের সমস্যা ট্রাম্প নন, বাস্তব পরিস্থিতি।