ইরানে বিক্ষোভ: নিহত বেড়ে ২ হাজার ৫৭১

তেহরানে গত ৮ জানুয়ারি রাতে বিক্ষোভের সময় সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১–এ দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ আজ বুধবার ভোরে নিহতের এ সংখ্যা জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের হাতে থাকা তথ্যানুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকারসংশ্লিষ্ট বাহিনীর (আইনশৃঙ্খলা রক্ষাকারী) সদস্য।