ইরানের জন্য আমিরাতের বিলিয়ন ডলার তহবিল

ইরানের রাজধানী তেহরানের একটি সড়কে দেশটির জাতীয় পতাকা হাতে এক নারী। ১০ জুন ২০২৬ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাত ইরানের জন্য ১০ থেকে ২০ বিলিয়ন ডলার তহবিল ছাড়তে রাজি হয়েছে, যার ৩০০ কোটির বেশি ডলার ইতিমধ্যে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে তেহরানের হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের কৌশল পরিবর্তন করল আমিরাত। শর্ত হলো, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন করবে। ওয়াশিংটন ও তেহরানের সমঝোতা আলোচনার চূড়ান্ত পর্যায়ে এই খবর সামনে এলো। এর ফলে আবুধাবি নিজেদের নিরাপত্তা ও দুবাইয়ের ব্যবসাকেন্দ্রের মর্যাদা টিকিয়ে রাখতে পারবে।