ইরানের শাহেদ ড্রোন: পশ্চিমের নতুন চ্যালেঞ্জ

ইরানের তৈরি ড্রোনগুলো প্রদর্শনীতে রাখা হয়েছেছবি: এএফপি

ইরানের শাহেদ ড্রোন (২০-৫০ হাজার ডলার) যুদ্ধক্ষেত্রে ‘কামিকাজে’ আতঙ্ক সৃষ্টি করেছে। জ্বালানিসাশ্রয়ী ও রাডার-এড়াতে সক্ষম এসব ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে ইরান এগুলো ব্যবহার করে। ৪০ লাখ ডলারের প্যাট্রিয়ট দিয়ে ২০ হাজার ডলারের ড্রোন ধ্বংস করা পশ্চিমা বিশ্বের জন্য বিশাল ব্যয়। এই কৌশলগত সাফল্যে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রও এখন ৩৫ হাজার ডলারের 'লুকাস' ড্রোন তৈরি করছে।