ইসরায়েলের সাহায্যে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ?

তেহরানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ২০০৭ সালের ৪ এপ্রিলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৪ সালে আহমাদিনেজাদের বুদাপেস্ট সফর এবং পরের বছরের আরেকটি সফর ছিল ইসরায়েলের অনেক বছরের এক গোপন পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার বিষয়ে জানেন যুক্তরাষ্ট্র ও ইরানের এমন একাধিক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেন, ইসরায়েল আহমাদিনেজাদকে এমন একটি গোয়েন্দা সম্পদে পরিণত করতে চেয়েছিল, যাকে উপযুক্ত সময়ে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে।