ইসরায়েলি সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪, আহত ৬৭

সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৪–এ পৌঁছেছে। লেবাননের ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে।

এলাকাটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।

আরও পড়ুন

ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহত মানুষের সংখ্যা ৩৯।

যদিও পরবর্তী সময়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন।

আরও পড়ুন
আরও পড়ুন