কাতারে হামাসের ওপর ইসরায়েলের হামলা

কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দোহার বিভিন্ন স্থানে ধোঁয়া উড়তে ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য যে আবাসিক ভবনে থাকতেন, সেখানে হামলা হয়েছে। হামাসের মধ্যস্থতাকারী প্রতিনিধিদল বৈঠককালে হামলার শিকার হয়।