খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন

মোজতবা খামেনি, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। এই ছবি ২০২৪ সালের ১ অক্টোবর তেহরানে হিজবুল্লাহর একটি কার্যালয় পরিদর্শনের সময়ে তোলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি পর্ষদ পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনসংক্রান্ত আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন। জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের এই পর্ষদটি ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত। ওই বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানেন এমন তিনটি সূত্র বলেছে, সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নিহত আলী খামেনির ছেলে মোজতবা খামেনি অনেকটা এগিয়ে আছেন।