আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সিরিয়া

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দামেস্কের সিরিয়ার প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে মঙ্গলবার। আজ শনিবার দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল–সালিবি এ ঘোষণা দেন। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর সেখানকার প্রধান বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।

আশহাদ বলেছেন, ‘মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে পারব। আমরা আরব ও আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক করার নিশ্চয়তা দিচ্ছি। এতে সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে।’

ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণবাহী উড়োজাহাজ ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ সেখানে ফ্লাইট চালু করার ঘোষণা দেয়।