গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের খোঁজে এক উদ্ধারকর্মী। গাজা নগরী, ফিলিস্তিন
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের সরকারি তত্য দপ্তরের একজন মুখপাত্র গতকাল সোমবার একথা জানান। 

ওই মুখপাত্র আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন। 

আরও পড়ুন

গাজায় এখনো প্রায় ৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান ওই মুখপাত্র। তাঁদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৪ হাজার ৭০০ জনের বেশি। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। 

আরও পড়ুন

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

আরও পড়ুন