যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যৌথ মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। ২১ ডিসেম্বর, ২০২১ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করার দাবি করেছে ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওই জাহাজ যুদ্ধে সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছিল।

 শনিবার সন্ধ্যায় আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতি বলা হয়, ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এমএসটি নামের ওই মার্কিন জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, আগ্রাসনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজ এবং সেগুলোতে সহায়তা দেওয়া নৌযানগুলোও আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালে রয়েছে।