নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড ১৯টি আসন পাওয়ার আভাস আসার পর জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া দলগুলোকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৪ এবং বিরোধী জোট ৪৭ আসন পাচ্ছে। জাবারিন বলেছেন, নেতানিয়াহুর 'রক্তপাতের সরকারের বিকল্প' দিতে ইচ্ছুক দলগুলোকে আরবদের সঙ্গে কথা বলতে হবে, নতুবা বর্ণবাদ চলবে। সরকার গঠনে আরব দলগুলো এখন গুরুত্বপূর্ণ।