ছেলের কবরের পাশে বসে কাঁদছেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ শহরে সম্প্রতি প্রাণঘাতী বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রিয়জনদের মৃত্যুতে আহাজারি করছেন স্বজনেরা। ছেলের কবরের পাশে বসে কাঁদছেন মা। দক্ষিণ গাজায় বিরাজ করছে শোকের ছায়া। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অবরুদ্ধ উপত্যকায় ১৭-১৮ জানুয়ারির হামলায় কমপক্ষে ১৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত ৩২৬ জন। বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় উঠে এসেছে ফিলিস্তিনের দক্ষিণ গাজার শোকচিত্র।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫