সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
সৌদি আরবে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদ্যাপিত হবে এবং ২৬ মে পালিত হবে পবিত্র হজ। সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিনে ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে।