সৌদি আরবে পবিত্র রমজান শুরু বুধবার

মঙ্গলবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী, বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হবে। তবে মধ্যপ্রাচ্যের ওমানসহ তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুরেও বৃহস্পতিবার রোজা শুরু হবে।