গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে, বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

এক বছরের বেশি সময় ধরে গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকাফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন করেছে ইসরায়েল।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মোশে ইয়ালুন।

আরও পড়ুন

ইসরায়েলি সংবাদমাধ্যমকে মোশে ইয়ালুন বলেন, ‘সেখানে (গাজা) যা ঘটছে এবং আমাদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে; সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি।’

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘দিন শেষে সেখানে (গাজা) যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’

আরও পড়ুন

তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, এসব ‘ভিত্তিহীন’ অভিযোগ।

নেতানিয়াহুর লিকুদ পার্টি পাল্টা অভিযোগে বলেছে, মোশে ইয়ালুন ‘মিথ্যা অপবাদ’ ছড়াচ্ছেন।

আরও পড়ুন