সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ গাজার জলসীমায়
ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে থাকা ৪০টির মধ্যে অন্তত ২৪টি নৌযান গাজার দিকে এগিয়ে চলছে। আজ বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার এই তথ্য জানিয়েছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানিয়েছে, ফ্লোটিলা নৌবহরে থাকা অন্তত ২৪টি নৌযান এখনো ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের বাইরে আছে। চলমান এসব নৌযানের মধ্যে মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে।