ট্রাম্পের হুমকির পর ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ইরানকে ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকির পর দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলা হলো। হরমুজ প্রণালিতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ এনে ইরানে এ হামলা চালাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ইরানে হামলা চালানো শুরু করে মার্কিন বাহিনী। এ অভিযান ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের সমানুপাতিক জবাব’।