ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক অ্যাকাউন্ট: ডাচ নজরদারি

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে গোপনে অর্থ ব্যবহারের অভিযোগ উঠেছে। ভ্যানিটি ফেয়ার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের গোয়েন্দারা তাঁর মুঠোফোনে নজরদারি চালিয়ে এসব তথ্য পেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে শত শত কোটি ডলার জমা হয়েছিল। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন কুশনার ও তাঁর আইনজীবী। এ পর্যন্ত অভিযোগগুলো আইনিভাবে প্রমাণিত হয়নি।