ট্রাম্পের প্রস্তাবে কি রাজি হবেন সৌদি যুবরাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার কথা বললেও এই মাসের শেষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) হোয়াইট হাউস সফরের সময় সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কয়েক দশকের শত্রুতার পর ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিতে পারে। আর যদি তা হয়, তাহলে এই অঞ্চলে মার্কিন প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে।