পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মুহূর্তে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। ১০ অক্টোবর ২০২৬ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গতকাল বুধবার মক্কা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা ঘটল।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ধ্বংসাবশেষ পড়া এলাকা দুটি হলো মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম এবং মসজিদটি থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকা।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পরে আকাশেই সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়।

তবে পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।

পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।

বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্রতম মসজিদ এ মক্কা নগরীতে অবস্থিত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম বার্ষিক হজের মূল কেন্দ্রবিন্দুও এ পবিত্র শহর, যেখানে প্রতিবছর লাখ লাখ মুসলমান সমবেত হন।

আজ বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের শত্রুতাপূর্ণ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব।

আরও পড়ুন

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতির ফলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও লড়াই শুরু হয়। এরই অংশ হিসেবে হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, আর পাল্টা জবাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে রিয়াদ।

সর্বশেষ এ উত্তেজনার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি হুমকির মুখে পড়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এ প্রণালি বিশ্ব নৌ–বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

আরও পড়ুন