যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, ইরানের প্রত্যাখ্যান
মঙ্গলবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে পাঠানো প্রস্তাব নাকচ করে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধের’ কঠোর অবস্থানে অটল থাকার ঘোষণা দেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল-মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আইআরজিসি ও সশস্ত্র বাহিনী তাঁর প্রতি আনুগত্য ঘোষণা করেছে।