ইরানে ভবন ধসে নিহত ১০, নিখোঁজ আরও কয়েকজন

ধ্বংসস্তূপে আর কতজন আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে পড়ে ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু লোক। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আজ মঙ্গলবার রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

১০ তলা ভবনটিকে আবাসিক ও বাণিজ্যিক দুই কাজেই ব্যবহার করা হতো। স্থানীয় সময় গতকাল সোমবার ভবনটি আংশিক ধসে পড়ে। এতে কমপক্ষে ৮০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

খুজেস্তান প্রদেশের এক উপগভর্নর বার্তা সংস্থা ইরনাকে বলেন, কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টার পর ৩০ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ধ্বংসস্তূপে আরও অনেকে আটকা পড়ে আছেন। তবে কতজন আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।