ইরানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান
রয়টার্স ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রী শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন খতিবজাদেহ। তিনি কোয়ারেন্টিনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি।

গতকাল সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নভেম্বরের শেষের দিকে আমির আবদুল্লাহিয়ান ভারত সফরে যাবেন। সেখানে ইন্দো-ইরানি যৌথ অর্থনৈতিক কমিশনের এক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ মাসের শেষে তাঁর নয়াদিল্লি সফরের পরিকল্পনা বহাল থাকছে কি না, সে ব্যাপারে খতিবজাদেহ কিছু জানাননি।

তবে এ মাসের শেষে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী।