ইসরায়েল প্রেসিডেন্ট ও জর্ডানের বাদশার ফোনালাপ
জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ রোববার টেলিফোন করেছেন ইসরায়েলের নবনির্বাচিত প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে। এ সময় তাঁরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন।
কথোপকথনে আবদুল্লাহ দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। জর্ডানের প্রায় ৫০ লাখ মানুষ ফিলিস্তিনি বংশোদ্ভূত। টেলিফোনে জর্ডানের রাজা আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে ওই অঞ্চলে শান্তি দীর্ঘস্থায়ী হবে।
গত বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন হের্জগ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অন্যান্য দেশের সঙ্গে কৌশলগত সম্পর্কের ওপর জোর দিচ্ছি আমরা। আমি মহামান্য রাজাকে বলেছি যে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আমি কাজ করছি।’
দুই দেশের মধ্যে পানিবিনিময় চুক্তির দুই দিনের মাথায় জর্ডানের রাজাকে ফোন করলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। গতকাল দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়, জর্ডানের কাছে ইসরায়েল ৫০ মিলিয়ন কিউবিক মিটার পানি বিক্রি করবে। এদিকে সম্প্রতি ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম তীরে রপ্তানি বাড়িয়েছে জর্ডান।