কাতার অনূর্ধ্ব-১৯ দলে বাংলাদেশি ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ডিভিশন-২ কোয়ালিফায়ারের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশি কিশোর সোলায়মান সাইফ (সামনে)। শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে ১৪ জন খেলোয়াড়সহ ১৭ সদস্যের এই প্রতিনিধি দল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ডিভিশন-২ কোয়ালিফায়ারের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশি কিশোর সোলায়মান সাইফ (সামনে)। শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে ১৪ জন খেলোয়াড়সহ ১৭ সদস্যের এই প্রতিনিধি দল

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ডিভিশন-২ কোয়ালিফায়ারে খেলার উদ্দেশ্যে দোহা ত্যাগ করেছে কাতার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ২ ডিসেম্বর রাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় ১৪ জন খেলোয়াড়সহ মোট ১৭ সদস্যের প্রতিনিধি দল। এই দলের ক্রিকেটারদের মধ্যে একজন বাংলাদেশি কিশোর অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তার নাম সোলায়মান সাইফ।
সোলায়মান সাইফ কাতার ক্যামব্রিজ স্কুলে একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা সাইফুল ইসলাম কাতার বিশ্ববিদ্যালয়ে সিনিয়র আইটি বিশেষজ্ঞ হিসেবে
কর্মরত রয়েছেন।
কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের টিম ম্যানেজার আমিনুল ইসলাম একজন কাতার প্রবাসী বাংলাদেশি। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য আমরা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছি। এরপর ৬ ডিসেম্বর এখান থেকে থাইল্যান্ডে যাব।’
ডিসেম্বরের ১০ তারিখে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে কাতার ক্রিকেট দল। ৯ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংকক ও চিয়াংমাইয়ে। দুটি গ্রুপে বিভক্ত মোট ১০টি দল এই কোয়ালিফায়ারে অংশ নিচ্ছে।
শ্রীলঙ্কার উদ্দেশ্যে কাতার ত্যাগের আগে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউসুফ জোহাইম আলকুওয়ারির সঙ্গে সাক্ষাৎ করে খেলোয়াড়েরা। এ সময় তিনি দলের সদস্যদের উৎসাহ দেন এবং সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।