চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: এএফপি

সৌদি আরবের আকাশে আজ শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আগামীকাল রোববার দেশটিতে শেষ রমজান পালিত হবে। ৩০ রোজা শেষে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। তাদের আগেই সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

আগামীকাল রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।