চেরনোবিলে বিশ্বের ভয়াবহতম পারমাণবিক বিপর্যয়

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৬ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয় ঘটে
ছবি: রয়টার্স

সোভিয়েত আমলে বর্তমান ইউক্রেনে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চেরনোবিলে পারমাণবিক বিপর্যয় ঘটে। ১৯৮৬ সালের এই দিনে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের সময় এক বিস্ফোরণে এই বিপর্যয় ঘটে। ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা, যার প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হয় লাখ লাখ মানুষ। বছরের পর বছর ধরে এ ক্ষত বয়ে বেড়াতে হয় তাদের। ইতিহাসে এই ঘটনা চেরনোবিলে পারমাণবিক বিপর্যয় নামে পরিচিত।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক নির্বাচন

দীর্ঘদিন ধরে বর্ণবাদের জাঁতাকলে জর্জরিত ছিল দক্ষিণ আফ্রিকা। কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার দেওয়া হতো না। অবশেষে ১৯৯৪ সালের এই দিনে প্রথমবারের মতো জাত-পাতনির্বিশেষে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে। বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট হন ম্যান্ডেলা।

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা
ছবি: রয়টার্স

আনিতা লুসের জন্ম

আনিতা লুস—প্রখ্যাত লেখক, চিত্রনাট্যকার ও অভিনেত্রী। ১৮৮৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে জন্ম নেন তিনি। হলিউডের ইতিহাসে প্রথম নারী চিত্রনাট্যকার হিসেবে খ্যাত আনিতা। ৯৩ বছর বয়সে ১৯৮১ সালে তিনি মারা যান।

আরও পড়ুন
আরও পড়ুন