চার মামলায় ইমরানের আগাম জামিনের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটিআইপ্রধান ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একটি সন্ত্রাসবিরোধী আদালত ও লাহোর হাইকোর্ট চার মামলায় দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে এ জামিন দিয়েছেন।

২ জুন প্রথমে একটি সন্ত্রাসবিরোধী আদালতে ইমরানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে শুনানি হয়। তিন মামলায় তাঁর জামিনের মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হয়।

আরও পড়ুন

শুনানির সময় বিচারক ইজাজ আহমদ বুত্তার পিটিআই নেতা ইমরানকে বলেন, পুলিশি তদন্তে তাঁর (ইমরানের) অংশ না নেওয়ার কারণ সম্পর্কে আদালতকে জানানো হয়েছে। তবে বিচারপতি ইমরানকে স্মরণ করিয়ে দেন যে যেকোনোভাবেই হোক তাঁকে তদন্তে অংশ নিতে হবে। ইমরান বলেন, তিনি এখনো প্রাণনাশের হুমকিতে আছেন।

ইমরান খানের আইনজীবী সালমান সফদার বলেছেন, তাঁর মক্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদে অংশ নেবে। বিচারপতিকে তিনি নিশ্চিত করেন, সরকার গঠিত যৌথ তদন্ত দলের সামনে ইমরান খান হাজির হবেন।

শুনানি শেষে জিন্নাহ হাউস, আসকারি টাওয়ার ও শাদমান পুলিশ স্টেশনে হামলার ঘটনায় করা মামলায় ইমরানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানোর আদেশ দেন বিচারপতি।

আরও পড়ুন

এরপর পিটিআইপ্রধান লাহোর হাইকোর্টে হাজির হন। পিটিআই কর্মী জিলে শাহর মৃত্যুসংক্রান্ত আলামত লুকানোর অভিযোগে দায়ের করা এ মামলায় ইমরানকে দেওয়া আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ান বিচারপতি।

আরও পড়ুন