বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুচিস্তানের ম্যাপ
ছবি : সংগৃহীত

বেলুচিস্তানের শীর্ষ এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। খবর আল–জাজিরার।

দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, গুলজার ইমাম নামের যে বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বেলুচ ন্যাশনালিস্ট আর্মির (বিএনএ) প্রতিষ্ঠাতা। ওই সংগঠন পাকিস্তানে নিষিদ্ধ। বেলুচিস্তানের বিদ্রোহীদের নিয়ে এই সংগঠন গড়ে তোলেন তিনি।

প্রায় এক মাস গোয়েন্দা নজরদারির পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, পাকিস্তানে বেশ কিছু সন্ত্রাসী হামলার জন্য দায়ী বিএনএ।

এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, গুলজারের ভারত ও আফগানিস্তানে যাওয়ার রেকর্ড রয়েছে। তাঁর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।