পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৭, আহত ৯০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯০ জন আহত হয়েছেন।
জিও নিউজের খবরে বলা হয়েছে, আজ সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। আহতদের পেশোয়ারের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।