মেয়াদ বাড়ানোর পরই বদলে যায় বাজওয়ার আচরণ: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান ও কামার জাভেদ বাজওয়া
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, ২০১৯ সালে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানোর পর তাঁর আচরণ বদলে যায়। পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান গতকাল শনিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারেই তিনি এমন দাবি করেন।

ইমরানের দাবি, মেয়াদ বাড়ানোর পর জেনারেল বাজওয়া বদলে যান। তিনি পাকিস্তান মুসলিম লিগের নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফদের সঙ্গে আপস করেছিলেন।

আরও পড়ুন

ইমরানের ভাষ্য, তাঁর সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিকে ভাড়া করেছিলেন জেনারেল বাজওয়া। ইমরানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে লবিং করেন হুসেইন হাক্কানি।

ইমরান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ইমরানের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। তখন ইমরান অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর সরকার উৎখাত করা হয়েছে। এই ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।

গতকাল ইমরান বলেন, জেনারেল বাজওয়া বারবার তাঁদের দেশের অর্থনীতির প্রতি মনোযোগ দিতে বলেছিলেন। অন্যদিকে, তিনি জবাবদিহির কথা ভুলে যেতে বলেছিলেন।

আরও পড়ুন

গত বছরের নভেম্বরে পিটিআইয়ের লংমার্চ চলাকালে ইমরানকে গুলি করা হয়। তাঁর পায়ে গুলি লাগে। তবে তিনি প্রাণে বাঁচেন। এই হত্যাচেষ্টা নিয়েও কথা বলেন ইমরান।পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি জানেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁর ওপর ওই হামলার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন