ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ছবি: এএফপি

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগের এক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করার জন্য সন্ত্রাসবিরোধী আইনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গত ২০ আগস্ট মামলা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন–এর।

২৫ আগস্ট এ মামলার প্রথম শুনানিতে বিচারপতি রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।

বৃহস্পতিবার ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। ওই দিন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। ওই সময় পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে এক লাখ রুপির জামানত বন্ডে এ জামিন দেন।