পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১ শিক্ষক ও ২০ শিক্ষার্থী নিহত
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও ১ জন নারী শিক্ষক রয়েছেন।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে বলেন, এ ঘটনায় নিহত ২০ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ছেলে ও ২ জন মেয়ে। তাদের বয়স ৭ থেকে ১২ বছর। এ ছাড়া একজন নারী শিক্ষক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও জানান মুহাম্মদ আসিম। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্তারিত আসছে...