পাকিস্তানের নির্বাচন দেখবেন শতাধিক বিদেশি পর্যবেক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাধারণ নির্বাচন দেখতে ১০০ জনের বেশি বিদেশি পর্যবেক্ষক দেশটিতে অবস্থান করছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ‘উন্মুক্ত দরজানীতি’ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সিইসি সিকান্দার সুলতান রাজা কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দলকে বিষয়টি ব্যাখ্যা করেছেন।
৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।