কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

শাহ মাহমুদ কুরেশিফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) ঘোষণা অনুযায়ী, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও এরপরের পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান ও কুরেশির ১০ বছর করে কারাদণ্ড হয়। এই সাজার কথা উল্লেখ করে কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলে ইসিপি।

এর আগে গত বছরের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রিসংক্রান্ত দুর্নীতির মামলায় ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড হয়। এরপর তাঁকে নির্বাচনে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল ইসিপি।