অক্সফোর্ডে পড়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, পাকিস্তানের নারী শিক্ষা অধিকার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন। প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার মালালা জানান, এতে তিনি ‘উচ্ছ্বসিত’।

মালালা ইউসুফজাই বিশ্বের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসে’ পড়ার সুযোগ পেয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘অক্সফোর্ডে যাওয়ার জন্য অত্যন্ত উচ্ছ্বসিত!’ এর আগে মালালা অক্সফোর্ডে এ বিষয়ে পড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অক্সফোর্ডে এ বিষয়েই অধ্যয়ন করেছিলেন।

উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৭।